1. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি হলে, খালি পাত্রটির ওজন কত কেজি?
a) ৮ কেজি
b) ১০ কেজি
c) ১২ কেজি
d) ২০ কেজি
Answer: ৮ কেজি
2. একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসলে ৫ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?
a) ১৫ টি
b) ১৮ টি
c) ১৬ টি
d) ২৪ টি
Answer: ১৫ টি
3. কোনো সংখ্যার ৩/৭ অংশ ৩৬ এর সমান?
a) ৮৪
b) ৯৬
c) ১১২
d) ১২৮
Answer: ৮৪
4. একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৮ এবং সমষ্টি ১৮। ভগ্নাংশটি কত?
a) ৭/৯
b) ৯/৭
c) ১৩/৫
d) ৫/১৩
Answer: ১৩/৫
5. একটি শ্রেনীর প্রতি বেঞ্চে ৫জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৭জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেনীর ছাত্রসংখ্যা কত?
a) ৮৫
b) ৭৫
c) ৬৫
d) ৫৫
Answer: ৫৫
6. রফিকের আয়ের ১/২ অংশ ৩৫০০ টাকা হলে তার আয়ের ১/৭ অংশ কত?
a) ১০০০
b) ১০০০০
c) ১২০০
d) ১২৫০
Answer: ১০০০
7. নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
a) ২/১১
b) ৩/১১
c) ২/১৩
d) ৪/১৫
Answer: ২/১৩
8. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
a) ৩৩/৫০
b) ৮/১১
c) ৩/৫
d) ১৩/২৭
Answer: ৮/১১
9. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়,৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
a) ১২ মিটার
b) ১৬ মিটার
c) ১৮ মিটার
d) ২০ মিটার
Answer: ২০ মিটার
10. প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
a) ১০০
b) ২০০
c) ৩০০
d) ১০০০
Answer: ১০০
11. পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
a) ১
b) ৮৯৯৯৯
c) ১০০০০০
d) ৮৮৯৯
Answer: ৮৯৯৯৯
12. ৫৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
a) ১৮ টি
b) ২০ টি
c) ২২ টি
d) ২৪ টি
Answer: ২৪ টি
13. তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গুণফল ৩৩৬ হলে এদের যোগফল কত?
a) ১২
b) ১৫
c) ১৮
d) ২১
Answer: ২১
14. দুটি সংখ্যার অনুপাত ২ এবং পার্থক্য ১৫ হলে, ছোট সংখ্যাটি কত?
a) ১০
b) ১৫
c) ২০
d) ৩০
Answer: ১৫
15. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
a) ৫১
b) ১
c) ৬৩
d) ৫৯
Answer: ৫৯
16. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
a) ২৫
b) ৫০
c) ২৩
d) ২২
Answer: ২৫
17. ২ থেকে ৫০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
a) ১২
b) ১৩
c) ১৪
d) ১৫
Answer: ১৪
18. নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
a) ২/৩
b) ৪/৫
c) ১৩/১৫
d) ২৩/৩০
Answer: ১৩/১৫
19. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটি গুণফল কত?
a) ৩৬
b) ৩৩
c) ১৭১৬
d) ১৮১২
Answer: ১৭১৬
20. মৌলিক সংখ্যার সেট কিরূপ?
a) সসীম
b) অসীম
c) সংযোগ
d) ছেদ
Answer: অসীম
21. ১৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
a) ৮৮
b) ৭৮
c) ৮৭
d) ৬৫
Answer: ৮৮
22. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে ছোট সংখ্যাটি কত?
a) ১৭
b) ১৮
c) ১৯
d) ২০
Answer: ১৮
23. ২ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি??
a) ২২
b) ২৪
c) ২৫
d) ৫০
Answer: ২৪
24. মাহমুদা ম্যাডামের মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
a) ৫৬০০
b) ৪৫০০
c) ৩০০০
d) ২০০০
Answer: ৩০০০
25. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
a) চীন
b) গ্রিক
c) আরব
d) ভারতীয়
Answer: ভারতীয়