Exams Post Study Jobs Leaderboard Shop

১৭ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১২)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৭ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১২) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

a) 'চ' ধ্বনি

b) 'ছ' ধ্বনি

c) 'জ' ধ্বনি

d) 'ঝ' ধ্বনি

Answer: 'চ' ধ্বনি

Explanation: বাংলা বর্ণমালায় বর্গীয় প্রথম ধ্বনি হল অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। যেমন- ক, চ, ট, ত, প।

2. 'প্রথিত' শব্দের অর্থ কী?

a) প্রথা অনুসারে

b) যা প্রার্থনা

c) বিখ্যাত

d) যা পুঁতে রাখা হচ্ছে

Answer: বিখ্যাত

Explanation: প্রথিত অর্থ বিখ্যাত।

3. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

a) পূর্বাহ্ণ

b) মধ্যাহ্ণ

c) অপরাহ্ন

d) সায়াহ্ণ

Answer: পূর্বাহ্ণ

Explanation: বাকি শব্দগুলোর শুদ্ধ রূপ হচ্ছে -মধ্যাহ্ন, অপরাহ্ণ, সায়াহ্ন।

4. সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?

a) অনুস্বার

b) দ্বিত্ব

c) মহাপ্রাণ

d) তালব্য

Answer: তালব্য

Explanation: সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি থাকলে তালব্য হয়। যেমন যাচ্ + না = যাজ্ঞা, যজ্ + ন =যজ্ঞ। এখানে 'চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি 'ন' তালব্য ধ্বনি 'ঞ' হয়ে গেছে।

5. 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?

a) ত্বরিৎকর্মা

b) কর্মবীর

c) কর্মপটু

d) কর্মনিষ্ঠ

Answer: ত্বরিৎকর্মা

Explanation: কর্মে দক্ষ- কর্মপটু কর্মে নিষ্ঠা যার- কর্মনিষ্ঠ মহৎ উদ্দেশ্যে যিনি জীবনকে কর্মে নিয়োগ করেন- কর্মবীর

6. বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

a) কমা

b) কোলন

c) হাইফেন

d) ড্যাস

Answer: কমা

Explanation: বাক্যে সম্বোধনের পর কমা চিহ্ন বসে।

7. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

a) পদ

b) রূপ

c) শব্দমূল

d) ধ্বনি

Answer: শব্দমূল

Explanation: বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। আর বাক্যের ক্ষুদ্রাংশ হচ্ছে শব্দমূল।

8. 'মুজিববর্ষ' কোন সমাস?

a) দ্বন্দ্ব সমাস

b) দ্বিগু সমাস

c) কর্মধারয় সমাস

d) অব্যয়ীভাব সমাস

Answer: কর্মধারয় সমাস

Explanation: মুজিবের স্মরণে যে বর্ষ- মুজিববর্ষ। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

9. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

a) জেঠী

b) পাগলী

c) বেঙ্গামী

d) সৎমা

Answer: সৎমা

Explanation: নিত্য স্ত্রীবাচক শব্দ : সৎমা, বিধবা, সতীন, ডাইনি, দাইমা, কুলটা ইত্যাদি।

10. 'মুক্তি' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) √মুচ্ + ক্তি

b) √মুহ্ + ক্তি

c) √মুক্ + ক্তি

d) √মুচ্ + ক্ত

Answer: √মুচ্ + ক্তি

Explanation: 'মুক্তি' শব্দটি সংস্কৃত কৃৎপ্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যদি ধাতুর শেষে 'চ্' বা 'জ্' থাকে এবং পরে 'তি' (ক্তি) প্রত্যয় যুক্ত হয়, তবে ধাতুর অন্ত্যবর্ণ 'চ্' বা 'জ্'-এর স্থলে 'ক্' হয়। এখানে মূল ধাতু √মুচ্ (যার অর্থ মোচন করা বা ত্যাগ করা), এর সাথে 'ক্তি' প্রত্যয় যুক্ত হয়ে 'চ্' বর্ণটি 'ক্'-এ রূপান্তরিত হয়েছে। ফলে শব্দটির গঠন দাঁড়ায় √মুচ্ + ক্তি = মুক্তি।

11. I fancy I (turn) a trifle pale.

a) turned

b) turns

c) am turning

d) had turned

Answer: turned

12. He fell.....a trap.

a) of

b) off

c) into

d) out

Answer: into

Explanation: fall into a trap = কোনো ফাঁদে আটকে পড়া।

13. I would rather die....

a) then beg

b) than beg

c) but I would not beg

d) to beg

Answer: than beg

14. The antonym of 'Honorary' is:

a) official

b) honorable

c) salaried

d) literary

Answer: salaried

15. Noun form of the word 'comfortable' is-

a) comfortably

b) comfort

c) comfortable

d) none

Answer: comfort

16. The man is....his son's fault.

a) blind to

b) blind of

c) blind in

d) blind at

Answer: blind to

Explanation: blind to - কারো দোষ দেখেও না দেখার ভান করা। blind of - অন্ধ।

17. I look forward to (receive) a letter from you.

a) receiving

b) receive

c) received

d) receives

Answer: receiving

Explanation: with a view to, with an eye to, be/get used to, look forward to ইত্যাদি এর পরবর্তী verb এর সাথে ing যুক্ত হয়।

18. 'To end in somke' means-

a) to create fire

b) to go through suffering

c) to come to nothing

d) to see fire

Answer: to come to nothing

Explanation: end in smoke- ব্যর্থতায় পর্যবসিত হওয়া। to come to nothing - কোনো ফল না পাওয়া অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হওয়া।

19. Which is the noun of the word 'wise'?

a) Wise

b) Wisdom

c) Wisely

d) Wish

Answer: Wisdom

Explanation: wise (adj) = জ্ঞানী, wisdom (n) = প্রজ্ঞা, বিজ্ঞতা, জ্ঞান।

20. The prince has no ambition.... the throne.

a) to

b) with

c) of

d) for

Answer: for

Explanation: Ambition for - কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা.

21. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

a)

b)

c)

d)

Answer:

22. ৫% হারে ৫০০০ টাকা ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

a) ১০

b) ১২.৫০

c) ১৫

d) ২৫

Answer: ১২.৫০

23. অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

a) 60°

b) 70°

c) 90°

d) 120°

Answer: 90°

24. তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারের দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

a) ২, ৫ এবং ৮

b) ৫, ৪ এবং ৯

c) ৩, ৪ এবং ৫

d) সকল ক্ষেত্রে

Answer: ৩, ৪ এবং ৫

25. 4x^2-20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

a) 4

b) 9

c) 16

d) 25

Answer: 25

26. ৭০° কোণের সম্পূরক কোণ কত

a) ২০°

b) ১১০°

c) ২২০°

d) ২৯০°

Answer: ১১০°

27. পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

a) ৩০ সেকেন্ড

b) ৯০ সেকেন্ড

c) ৩ মিনিট

d) ৫ মিনিট

Answer: ৩ মিনিট

28. ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?

a) ২১০০

b) ২২০০

c) ২৫০০

d) ৩৫০০

Answer: ২১০০

29. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

a) কুতুবদিয়া

b) ভোলা

c) মহেশখালী

d) সেন্টমার্টিন

Answer: মহেশখালী

Explanation: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। একমাত্র দ্বীপ জেলা ভোলা।

30. বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-

a) হবিগঞ্জ

b) মৌলভীবাজার

c) সিলেট

d) কুড়িগ্রাম

Answer: মৌলভীবাজার

Explanation: বাংলাদেশে বর্তমানে মোট ১৬৯ টি চা বাগার রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ চা বাগান রয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ চা বাগান রয়েছে হবিগঞ্জ জেলায়।

31. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

a) ঢাকা

b) গাজীপুর

c) যশোর

d) সিলেট

Answer: যশোর

Explanation: বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। আর প্রথম ডিজিটাল সিটি সিলেট।

32. 'কিয়েভ' কোন দেশের রাজধানী?

a) রুমানিয়া

b) পোল্যান্ড

c) ইউক্রেন

d) স্পেন

Answer: ইউক্রেন

33. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?

a) রাঙামাটি জেলায়

b) খাগড়াছড়ি জেলায়

c) বান্দরবান জেলায়

d) সিলেট জেলায়

Answer: রাঙামাটি জেলায়

34. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

a) আফ্রিকা

b) দক্ষিণ আমেরিকা

c) এশিয়া

d) ইউরোপ

Answer: এশিয়া

35. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে-

a) টিউমারোলজি

b) একোলজি

c) অস্কোলজি

d) সাইটোলজি

Answer: অস্কোলজি

36. শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়-

a) দেহের বৃদ্ধির জন্য

b) ক্ষয়রোধের জন্য

c) পুষ্টির অভাব পূরণে

d) হাড় গঠনে

Answer: দেহের বৃদ্ধির জন্য

Explanation: শর্করা জাতীয় খাদ্য প্রধানত মানবদেহে শক্তি উৎপাদন, দেহের তাপ নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ করতে ব্যয় হয়

37. কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?

a) থাইরক্সিন

b) ইনসুলিন

c) গ্লুকাগন

d) করটিসোল

Answer: থাইরক্সিন

Explanation: শরীরে আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন (প্রধানত থাইরক্সিন) এবং ট্রাই-আয়োডোথাইরোনিন উৎপাদনের ঘাটতির কারণে গলগণ্ড (Goiter) রোগ হয়।

38. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?

a) ১৯৯৫ সালে

b) ১৯৯৬ সালে

c) ১৯৯৭ সালে

d) ১৯৯৮ সালে

Answer: ১৯৯৬ সালে

Explanation: বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম বাণিজ্যিকভবে চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন।

39. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

a) জয়নুল আবেদীন

b) কামরুল হাসান

c) হামিদুর রহমান

d) হাশেম খান

Answer: কামরুল হাসান

Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।

40. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

a) পুণ্ড্র

b) তাম্রলিপ্ত

c) গৌড়

d) হরিকেল

Answer: পুণ্ড্র

Explanation: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র (বা পুণ্ড্রবর্ধন)। এটি বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল।

We hope ১৭ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১২) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.