1. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
a) বধু
b) সন্তান
c) শিক্ষক
d) কবিরাজ
Answer: কবিরাজ
Explanation: লিঙ্গান্তর হয় না এমন শব্দ অর্থাৎ নিত্য পুরুষবাচক শব্দ : কবিরাজ, যোদ্ধা, ঢাকি কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী,রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, যোদ্ধা, সেনাপতি, দলপতি, জামাতা। বর- বধূ: শিক্ষক -শিক্ষিকা: সন্তান উভয় লিঙ্গ
2. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) প্যারীচাঁদ মিত্র
d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Answer: মাইকেল মধুসূদন দত্ত
Explanation: কবিতার পঙ্ ক্তির শেষে মিলহীন ছন্দকে অমৃত্রাক্ষর ছন্দ বলে।
3. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
a) রক্তাক্ত প্রান্তর
b) কবর
c) পায়ের আওয়াজ পাওয়া যায়
d) আরেক ফাল্গুন
Answer: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation: সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য "পায়ের আওয়াজ পাওয়া যায়"
4. "জয়ের জন্য যে উৎসব " এক এথায় কি বলে?
a) জয়ন্তী
b) বিজয় উৎসব
c) বিজয়ী
d) রজত জয়ন্তী
Answer: জয়ন্তী
Explanation: জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী কোন ঘটনার ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠান -রজত জয়ন্তী
5. "সপ্তাহ" কি ধরনের সংখ্যা?
a) পরিমাণবাচক
b) তারিখবাচক
c) ক্রমবাচক
d) অংকবাচক
Answer: পরিমাণবাচক
Explanation: একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
6. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
a) সংস্কৃত
b) বঙ্গ কামরূপী
c) পালী
d) বিদেশি
Answer: বঙ্গ কামরূপী
7. "দুঃখবাদী কবি" কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) চন্ডীদাস
c) মাইকেল মধুসূদন দত্ত
d) প্যারীচাঁদ মিত্র
Answer: চন্ডীদাস
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর চন্ডীদাস কে "দুঃখবাদী কবি" বলেছেন।
8. "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই " উক্তিটি কার?
a) রামকৃষ্ণ
b) বিবেকানন্দ
c) চন্ডীদাস
d) বিদ্যানন্দ
Answer: চন্ডীদাস
9. "সংশয়" বিপরীত শব্দ কোনটি?
a) প্রত্যয়
b) নির্ভর
c) বিষন্ন
d) দ্বিধা
Answer: প্রত্যয়
10. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ৩
Explanation: একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যথাঃ আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা