1. কোন শব্দটি ফরাসি?
a) চিনি
b) রেস্তোরাঁ
c) রিক্সা
d) হরতন
Answer: রেস্তোরাঁ
2. ফারসি শব্দ কোনটি?
a) নামায
b) আল্লাহ
c) বালতি
d) স্কুল
Answer: নামায
3. আরবি শব্দ নিচের কোনটি?
a) দোজখ
b) কলম
c) বেগম
d) বান্দা
Answer: কলম
4. দেশি শব্দ কোনটি?
a) চেয়ার
b) কুড়ি
c) আনারস
d) রিক্সা
Answer: কুড়ি
5. যোগরুঢ় শব্দ নিচের কোনটি?
a) পঙ্কজ
b) তৈল
c) বাঁশি
d) চিকামারা
Answer: পঙ্কজ
6. কোনটি দেশি শব্দ?
a) রিকশা
b) কুলা
c) চা
d) কিতাব
Answer: কুলা
7. বারান্দা কোন ভাষার শব্দ?
a) পর্তুগিজ
b) ওলন্দাজ
c) তুর্কি
d) ফারসি
Answer: পর্তুগিজ
8. জানাজা কোন ভাষার শব্দ?
a) তৎসম
b) তৎভব
c) দেশি
d) বিদেশি
Answer: বিদেশি
9. দারোগা কোন ভাষার শব্দ?
a) তুর্কি
b) ফারসি
c) আরবি
d) হিন্দি
Answer: তুর্কি
10. পুলিশ কোন ভাষা থেকে আগত?
a) ওলন্দাজ
b) ফারসি
c) ইংরেজি
d) পর্তুগিজ
Answer: ইংরেজি
11. জিন্দাবাদ কোন ভাষার শব্দ?
a) ফারসি
b) উর্দু
c) সংস্কৃত
d) হিন্দি
Answer: ফারসি
Read More:
12. তৎসম শব্দ নিচের কোনটি?
a) চা
b) চেয়ার
c) কান
d) ধর্ম
Answer: ধর্ম
13. পর্তুগিজ ভাষার শব্দ নয়?
a) আনারস
b) আলমারি
c) গুদাম
d) চাহিদা
Answer: চাহিদা
14. কোনটি দেশী শব্দ নয়?
a) টং
b) ঝাড়
c) চিনি
d) কুলা
Answer: চিনি
15. প্রাকৃত শব্দের অর্থ?
a) প্রকৃত
b) যথার্থ
c) যা করা হয়েছে
d) স্বাভাবিক
Answer: স্বাভাবিক
16. পাউরুটি কোন ভাষার শব্দ?
a) পাঞ্জাবি
b) গুজরাটি
c) পর্তুগিজ
d) ফরাসি
Answer: পর্তুগিজ
17. লুঙ্গি কোন ভাষার শব্দ?
a) চীনা
b) বর্মি
c) নেপালি
d) ভূটানি
Answer: বর্মি
18. চানাচুর কোন ভাষার শব্দ?
a) চীনা
b) হিন্দি
c) ফরাসি
d) আরবি
Answer: হিন্দি
19. দেশি শব্দ কোনটি?
a) চাঁদ
b) ডাব
c) ঈদ
d) চশমা
Answer: ডাব
20. তৎসম শব্দ কোনটি?
a) চন্দ্র
b) চন্দর
c) হাত
d) আইন
Answer: চন্দ্র