1. 'যা চিরস্থায়ী নয়' এক কথায় কি হবে?
a) অস্থায়ী
b) ক্ষণিক
c) ক্ষণস্থায়ী
d) নশ্বর
Answer: নশ্বর
Explanation: ব্যাকরণগতভাবে 'যা চিরস্থায়ী নয়'—এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হলো 'নশ্বর'। শব্দটি মূলত ক্ষণস্থায়ী বা ধ্বংসশীল কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। মহাবিশ্বের নিয়মে যা কিছুর জন্ম বা সৃষ্টি আছে এবং যা সময়ের ব্যবধানে বিলীন হয়ে যায়, তাকেই নশ্বর বলা হয়। অনেক সময় এর প্রতিশব্দ হিসেবে 'অনিিত্য' বা 'ক্ষণস্থায়ী' শব্দটিও ব্যবহৃত হয়, তবে এক কথায় প্রকাশের ক্ষেত্রে 'নশ্বর' শব্দটিই সবচেয়ে বেশি প্রচলিত ও গ্রহণযোগ্য। এর বিপরীত শব্দ হলো 'অবিনশ্বর' বা 'শাশ্বত', যার অর্থ যা কখনো ধ্বংস হয় না বা চিরস্থায়ী।
2. এক কথায় প্রকাশ করুন - 'যা বলা হয় নি' -
a) অনুক্ত
b) অউক্ত
c) অব্যক্ত
d) ব্যক্ত
Answer: অনুক্ত
3. 'ক্ষমার যোগ্য' এক কথায় কী হবে?
a) ক্ষমার্হ
b) ক্ষমাপ্রার্থী
c) ক্ষমা
d) ক্ষমাপ্রদ
Answer: ক্ষমার্হ
4. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা' এক কথায় কী হবে?
a) অনায়াসলব্ধ
b) অযত্নসম্ভূত
c) অযত্নজাত
d) অযত্নলব্ধ
Answer: অযত্নসম্ভূত
5. 'যার আগমনের কোনো তিথি নেই' তাকে বলা হয়?
a) তীর্থযাত্রী
b) আগন্তুক
c) অতিথি
d) তিথিহীন
Answer: অতিথি
6. বাক্য সংকোচন :'হাতির বাসস্থান' --?
a) গজগৃহ
b) হাতিগৃহ
c) গুরুগৃহ
d) খাদ্য
Answer: গজগৃহ
7. 'ঈষৎ পাংশুবর্ণ' এর বাক্য সংকোচন কোনটি?
a) আরক্ত
b) ধূসর
c) পীত
d) কয়রা
Answer: কয়রা
8. 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় কী হবে?
a) অবিতর্ক
b) অবিমৃষ্যকারী
c) অবিসংবাদী
d) অবিমিশ্যকারী
Answer: অবিসংবাদী
9. "আবক্ষ জলে নেমে স্লান' এর বাক্য সংকোচন কোনটি?
a) স্লান
b) পদধৌত
c) প্রক্ষালন
d) অবগাহন
Answer: অবগাহন
10. আপন ভালো তো --- ভালো। শূন্যস্থানে কি বসবে?
a) জগৎ
b) সংসার
c) বাড়ি
d) ঘর
Answer: জগৎ
11. 'যে নারীর হাসি পবিত্র' তাকে কী বলে?
a) সুচিস্মিতা
b) শুচিস্মিতা
c) সুহাসিনী
d) সুহাস্য
Answer: শুচিস্মিতা
12. 'সাপের খোলস' এক কথায় কী হবে?
a) কৃত্তি
b) অজিন
c) করভ
d) নির্মোক
Answer: নির্মোক
13. 'যা চুষে খাওয়া হয়' এর বাক্য সংকোচন কোনটি?
a) চুষ্য
b) পেয়
c) লেহ্য
d) চর্ব
Answer: চুষ্য
14. 'যার কোনো কিছু থেকেই ভয় নেই' এর এক কথায় প্রকাশ কী?
a) ভয়শূন্য
b) অকুতোভয়
c) অভয়
d) নির্ভীক
Answer: অকুতোভয়
15. 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' তাকে এক কথায় কি বলে?
a) পরগাছা
b) আগাছা
c) বনস্পতি
d) বর্ণচোরা
Answer: বনস্পতি
16. উপসর্গযুক্ত শব্দ কোনটি?
a) বিদ্যা
b) বিদ্রোহী
c) বিষয়
d) বিপুল
Answer: বিদ্রোহী
17. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
a) আনন
b) আষাঢ়
c) আঘাটা
d) আয়না
Answer: আঘাটা
18. 'অপ' কী ধরনের উপসর্গ?
a) সংস্কৃত
b) বাংলা
c) মিশ্র
d) বিদেশি
Answer: সংস্কৃত
19. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
a) সু
b) প্র
c) অপ
d) পরা
Answer: সু
20. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি?
a) ২২
b) ১৮
c) ২০
d) ২১
Answer: ২০