Exams Study Jobs Teachers Shop

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ -24

Other Topics 10 Questions By Admission/BCS/Job Free Exam Class

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ -24 For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. চীনের মুদ্রার নাম কী?

a) ইয়েন
b) ইউয়ান
c) রুপী
d) ডলার
Answer: ইউয়ান
Explanation: ফিলিস্তিন - দিনার • আফগানিস্তান - আফগানি • আর্জেন্টিনা - পেসো • অস্ট্রেলিয়া - ডলার • বেলজিয়াম - ইউরো • ব্রাজিল - রিয়েল • কানাডা - ডলার • চীন - ইউয়ান • ফ্রান্স - ইউরো • জার্মানি - ইউরো • ভারত - রুপি • ইন্দোনেশিয়া - রুপিয়াহ • ইতালি - ইউরো • জাপান - ইয়েন • মেক্সিকো - পেসো • রাশিয়া - রুবল • যুক্তরাজ্য - পাউন্ড • যুক্তরাষ্ট্র - ডলার • নেদারল্যান্ড - ইউরো

2. আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত?

a) নিউ ইয়র্ক
b) দ্য প্যারিস
c) দ্য হেগ
d) জেনেভা
Answer: দ্য হেগ
Explanation: আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে। - ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়। ৯ নভেম্বর, ২০০৬ সালে এটি কার্যক্রম শুরু করে। - এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। - এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে থাকে

3. Translate into English–'থেমে থেমে বৃষ্টি হচ্ছে'

a) It is raining intermittently
b) It is raining heavily
c) It is drizzling
d) It is raining cats and dogs
Answer: It is raining intermittently
Explanation: বাংলা বাক্য 'থেমে থেমে বৃষ্টি হচ্ছে' এর অর্থ হলো বৃষ্টি পুরো সময় একটানা হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি শুরু হয় আবার থেমে যায়। ইংরেজিতে এর সমতুল্য শব্দ বা বাক্য হলো "It is raining intermittently", যেখানে 'intermittently' মানে হচ্ছে 'মাঝে মাঝে' বা 'থেমে থেমে'। অন্য অপশনগুলো যেমন— - It is drizzling মানে হালকা বৃষ্টি, - It is raining cats and dogs মানে খুব ভারি বা প্রচণ্ড বৃষ্টি, - It is raining heavily মানে ভারি বৃষ্টি, এসব অর্থ পুরোপুরি ‘থেমে থেমে বৃষ্টি’ এর সাথে মেলে না। তাই সঠিক উত্তর হলো It is raining intermittently।

4. যা ক্রমশ বর্ষিত হচ্ছে- এক কথায় কি বলে?

a) প্রত্যক্ষ
b) নাতি দীর্ঘ
c) বর্ধিষ্ণু
d) বর্ধনশীল
Answer: বর্ধিষ্ণু

5. সে ব্যাকরণে ভালো - এ বাক্যে ব্যাকরণে কোন কারক?

a) অধিকরণ
b) কর্ম
c) করণ
d) কর্তা
Answer: অধিকরণ
Explanation: বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক আধারাধিকরণ হয়। যেমন: রাজিব বাংলা ব্যাকরণে ভালো। প্রদত্ত উদাহরণে ব্যাকরণ বিষয়ে বিশেষ গুণ বা দক্ষতার বিষয়টি প্রকাশিত হয়েছে, যা বৈষয়িক আধারাধিকরণের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং 'ব্যাকরণ' এর সাথে ৭মী বিভক্তি (ব্যাকরণ+এ) যুক্ত হওয়ায় এটি অধিকরণে ৭মী বিভক্তি।

6. যেমন কর্ম তেমন ফল' এর যেমন- তেমন কোন ধরনের সর্বনাম ?

a) সাপেক্ষ
b) সকল বাচক
c) পারস্পরিক
d) প্রশ্নবাচক
Answer: সাপেক্ষ
Explanation: পরস্পর শর্ত বা সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সাথে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করলে তাকে সাপেক্ষ সর্ব নাম বলে। একটির সাপেক্ষে অন্যটি ,অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল এবং তা দুটি বাক্যের সংযোগ ঘটায় । - যে - সে, যিনি - তিনি, যারা - তারা, যা - তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম যেমন-যেমন কর্ম তেমন ফল ।যত গর্জে তত বর্ষে না ।

7. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?

a) ৬০তম
b) ১২৯তম
c) ৫৮তম
d) ৫৯তম
Answer: ৬০তম

8. X + Y = 6 এবং XY = 8 হলে, (X - Y)² এর মান কত?

a) 4
b) 6
c) 8
d) 12
Answer: 4
Explanation: আমরা জানি, (X - Y)² এর অনুসিদ্ধান্ত সূত্রটি হলো: (X - Y)² = (X + Y)² - 4XY এখানে দেওয়া আছে, X + Y = 6 এবং XY = 8। মানগুলো সূত্রে বসিয়ে পাই: (X - Y)² = (6)² - 4(8) = ৩৬ - ৩২ = ৪

9. Many young people died ... the nation?

a) by
b) in
c) for
d) of
Answer: for
Explanation: কোনো মহৎ উদ্দেশ্য বা কারো ভালোর জন্য জীবন উৎসর্গ করা বোঝালে "die" verb-টির পর preposition হিসেবে "for" বসে। - এখানে দেশের জন্য তরুণদের জীবনদানের কথা বলা হচ্ছে, যা একটি মহৎ উদ্দেশ্য। - তাই শূন্যস্থানে "for" বসবে। - বাক্যটির অর্থ দাঁড়ায়: "অনেক তরুণ দেশের জন্য প্রাণ দিয়েছিল।"

10. I haven't read the book ... you mentioned.

a) whom
b) Who
c) That
d) what
Answer: That
Explanation: এখানে দুটি clause-কে যুক্ত করার জন্য একটি relative pronoun প্রয়োজন যা "the book"-কে নির্দেশ করবে। - যেহেতু "book" একটি বস্তু, তাই এর জন্য "that" বা "which" ব্যবহৃত হয়। - অপশনগুলোর মধ্যে "that" সঠিক। "Who" এবং "whom" ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়

We hope প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ -24 these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report