1. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
a) ৮ টি
b) ৯টি
c) ১০টি
d) ৭টি
Answer: ৮ টি
Explanation: বাংলা বর্ণমালায় মোট ৮টি অর্ধমাত্রার বর্ণ আছে, যার মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
2. 'সাবান' ও 'আনারস' শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
a) পর্তুগিজ
b) আরবি
c) ফরাসি
d) ফারসি
Answer: পর্তুগিজ
Explanation: আনারস ও সাবান পর্তুগিজ ভাষার শব্দ। আরো কয়েকটি শব্দ হলো - বারান্দা, পরাত, আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত,এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা।
3. 'কুল কাঠের আগুন' এর প্রকৃত অর্থ কী?
a) তীব্র জ্বালা
b) অমিতব্যয়ী
c) উজ্জ্বল আলো
d) প্রতিভাবান
Answer: তীব্র জ্বালা
Explanation: কুল কাঠের আগুন' বাগধারাটির অর্থ হলো তীব্র জ্বালা, গভীর মনোকষ্ট বা দীর্ঘস্থায়ী যন্ত্রণা।
4. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
a) বহুব্রীহি সমাস
b) দ্বন্দ্ব সমাস
c) কর্মধারয় সমাস
d) তৎপুরুষ সমাস
Answer: কর্মধারয় সমাস
Explanation: বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কর্মধারয়। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
5. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন?
a) দীঘি, নদী, প্রণালী
b) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
c) গাঙ, তটিনী, অর্ণব
d) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Answer: শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
Explanation: শৈবলিনী শব্দের সমার্থক শব্দগুলো হলো নদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, স্রোতস্বিনী, কল্লোলিনী, গাঙ ইত্যাদি।
6. বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?
a) অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
b) বক ধার্মিক, বিড়াল তপস্বী
c) রুই কাতলা, কেউকেটা
d) বক ধার্মিক, ভিজে বিড়াল
Answer: বক ধার্মিক, বিড়াল তপস্বী
Explanation: বক ধার্মিক/বিড়াল তপস্বী (ভণ্ড সাধু) – মুখে ধর্মের কথা বললেও লোকটা আসলে বক ধার্মিক।
7. 'সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই' - পঙক্তিটির রচয়িতা কে?
a) বিবেকানন্দ
b) চণ্ডীদাস
c) বিদ্যাপতি
d) রামকৃষ্ণ
Answer: চণ্ডীদাস
Explanation: "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" - এই বিখ্যাত উক্তিটি মধ্যযুগের কবি চণ্ডীদাস-এর, যার মূল অর্থ হলো—মানুষের মধ্যে মানবতা ও সত্যবাদিতাই সবচেয়ে বড় গুণ, এর চেয়ে বড় আর কিছু নেই; সকল বিভেদ ভুলে মানুষকে ভালোবাসা ও সম্মান করাই প্রকৃত মনুষ্যত্ব, যা কবি তাঁর গানে ও সাহিত্যে বারবার তুলে ধরেছেন।
8. 'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে'- 'পাঠে' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে সপ্তমী
b) অপাদানে পঞ্চমী
c) কর্মে পঞ্চমী
d) অধিকরণে পঞ্চমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: প্রদত্ত বাক্যে 'পাঠে' শব্দটি দ্বারা বিশেষ বিষয়ে বা বিশেষ কাজে শিশুগণ দেয় বুঝাতে বৈষয়িক অধিকরণ ব্যবহৃত হয়েছে। এছাড়া ক্রিয়ার সাথে কোথায়/ কখন/ কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। যেমন: শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ কিসে মন দেয়? এ প্রশ্ন করলেই পাই 'পাঠে' । এই কারকে সপ্তমী বিভক্তি তথা এ, য়, তে, এতে যুক্ত হয়।
9. কোন বানানটি শুদ্ধ?
a) নীরীক্ষন
b) নীরিক্ষণ
c) নিরিক্ষন
d) নিরীক্ষণ
Answer: নিরীক্ষণ
Explanation: 'নিরীক্ষণ' বানানটি শুদ্ধ; এটি 'নিঃ + ঈক্ষণ' থেকে এসেছে এবং এর সঠিক রূপ হলো নিরীক্ষণ।
10. রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোতা কাহিনী' গল্পে তোতা কীসের প্রতীক?
a) শিক্ষকের
b) গণঠাকুরের
c) শিশুর
d) গবেষকের
Answer: শিশুর
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোতাকাহিনী' গল্পের তোতা পাখিটি মূলত শিক্ষা ব্যবস্থার নামে নিষ্পাপ শিশুর সৃজনশীলতা ও স্বাভাবিকতাকে দমন করার প্রতীক।
11. 'উল্লাস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) উল + লাস
b) ঊৎ + লাস
c) উ + লাস
d) উৎ + লাস
Answer: উৎ + লাস
Explanation: 'উল্লাস' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো উৎ + লাস, যেখানে 'ত' (ৎ) এর পরে 'ল' আসায় 'ত' এর স্থানে 'ল' হয়েছে এবং 'উল্লাস' গঠিত হয়েছে।
12. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
a) শব্দ
b) চিহ্ন
c) বর্ণ
d) ধ্বনি
Answer: শব্দ
Explanation: বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে । বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
13. 'হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝড়িল বারি'- এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?
a) বিষম
b) বিয়োধাভ্যাস
c) অসংগতি
d) বিভাবনা
Answer: অসংগতি
Explanation: একস্থানে কারণ থাকলে এবং অপরস্থানে কার্যোৎপত্তি হলে তাকে অসঙ্গতি অলঙ্কার বলে। যেমনঃ ‘হৃদয় মাঝে মেঘ উদয় করি / নয়নের মাঝে ঝরিল বারি।’ প্রদত্ত উদাহরণ আমরা দেখতে পাই, হৃদয়ের মাঝে মেঘ জমেছে, অথচ বৃষ্টি ঝড়েছে চোখ দিয়ে।
14. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
a) যৌগিক
b) তৎসম
c) দেশি
d) অর্ধ-তৎসম
Answer: অর্ধ-তৎসম
Explanation: জোছনা শব্দটি একটি অর্ধ-তৎসম শব্দ, যা সংস্কৃত 'জ্যোৎস্না' থেকে এসেছে কিন্তু বাংলা ভাষার নিজস্ব রূপ ও উচ্চারণ অনুযায়ী পরিবর্তিত হয়েছে, তাই এটি পুরোপুরি তৎসম বা খাঁটি সংস্কৃত নয়, বরং অর্ধ-তৎসম (আধা-সংস্কৃত) শ্রেণীর অন্তর্ভুক্ত।
15. কোনটি নঞ তৎপুরুষ নয়?
a) অনেক
b) অপরাহ্ণ
c) অনিষ্ট
d) অনৈক্য
Answer: অপরাহ্ণ
Explanation: অপরাহ্ন = অহ্নের অপর (শেষভাগ) - (তৎপুরুষ সমাস)।
16. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই'- পঙক্তিটি কার রচনা?
a) সিকান্দার আবু জাফর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) কাজী নজরুল ইসলাম
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই" – এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ' নামক কবিতার অংশ।
17. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
a) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
b) বিয়ে পাগলা বুড়ো
c) কিঞ্চিৎ জলযোগ
d) লীলাবতী
Answer: বিয়ে পাগলা বুড়ো
Explanation: দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য প্রহসনগুলো হলো 'সধবার একাদশী', 'বিয়ে পাগলা বুড়ো', এবং 'জামাই বারিক'; এর মধ্যে 'সধবার একাদশী' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রহসন হিসেবে পরিচিত।
18. প্রত্যেক ভাষার ৩টি মৌলিক অংশ হলো-
a) ধ্বনি, শব্দ, বাক্য
b) বর্ণ, সমাস, সন্ধি
c) সমাস, কারক, ধ্বনি
d) পদ, বর্ণ, ধ্বনি
Answer: ধ্বনি, শব্দ, বাক্য
Explanation: বাংলা ভাষার চারটি মৌলিক অংশ হলো ধ্বনি, অক্ষর, শব্দ এবং বাক্য।
19. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন ছন্দে লিখিত?
a) অক্ষরবৃত্ত
b) গদ্য ছন্দ
c) মাত্রাবৃত্ত
d) স্বরবৃত্ত
Answer: মাত্রাবৃত্ত
Explanation: 'বিদ্রোহী' সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষায় নজরুলই এই ছন্দের প্রবর্তক। এটি ৮টি স্তবক, ১৪৯টি পঙ্ক্তির একটি দীর্ঘ কবিতা।
20. 'অধ্যয়ন' শব্দের বিশেষণ কোনটি?
a) অধ্যয়নকৃত
b) অধীত
c) অধ্যয়নরত
d) পঠিত
Answer: অধীত
Explanation: 'অধ্যয়ন' শব্দের বিশেষণ রূপগুলো হলো অধীত, অধ্যয়নরত, এবং অধ্যয়নশীল, যা যথাক্রমে 'পঠিত', 'পড়াশোনা করছে এমন', এবং 'পড়াশোনা করতে আগ্রহী বা মনোযোগী' অর্থ প্রকাশ করে
21. কোন শব্দে 'সম্যক' অর্থে 'পরা' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
a) পরাধীন
b) পরাগায়ন
c) পরামর্শ
d) পরাক্রান্ত
Answer: পরাক্রান্ত
Explanation: 'পরা' উপসর্গটি 'সম্যক' বা 'সম্পূর্ণ' অর্থে পরাকাষ্ঠা (পরা+কাষ্ঠা) শব্দে ব্যবহৃত হয়েছে, যা আতিশয্য বা চূড়ান্ত অবস্থা বোঝায়;
22. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
a) সাহেব
b) বিয়াই
c) সঙ্গী
d) কবিরাজ
Answer: কবিরাজ
Explanation: লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার। অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো: সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।
23. 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণ সঠিক রূপ কোনটি?
a) জ্ + ঞ
b) ঞ্ + গ
c) ঞ্ + জ
d) গ্ + ঞ
Answer: জ্ + ঞ
Explanation: 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণ হলো জ্ঞ, যা গঠিত হয়েছে জ (জ্) + ঞ এই দুটি ব্যঞ্জনবর্ণের মিলনে (জ্ + ঞ = জ্ঞ)।