Exams Study Jobs Teachers Shop

SSC এবং PSC Miscellaneous এর জন্য ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন

SSC Exam 15 Questions By Uttam Accademy

SSC এবং PSC Miscellaneous এর জন্য ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন For those studying or preparing for, this page contains 15 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় ?

a) একটিমাত্র নাগরিকত্ব
b) দ্বৈত নাগরিকত্ব
c) রাজ্য এবং রাষ্ট্রের দুই নাগরিকত্ব
d) বিভিন্ন নাগরিকত্ব
Answer: একটিমাত্র নাগরিকত্ব
Explanation: ভারতের সংবিধানে নাগরিকত্বের ধারাটি এসেছে ইংল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব অনুসরণ করা হয় ।

2. নিম্নের কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না ?

a) শিক্ষার অধিকার
b) ধর্মীয় আচরণের অধিকার
c) সাম্যের অধিকার
d) সম্পত্তির অধিকার
Answer: সম্পত্তির অধিকার
Explanation: ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ।

3. ভারতীয় সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত ?

a) ১৭ নং ধারা
b) ১৮ নং ধারা
c) 19 নং ধারা
d) ২০ নং ধারা
Answer: ১৭ নং ধারা
Explanation: ভারতীয় সংবিধানের ১৭ নং ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত । ১৯৯৫ সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাশ হয় ।

4. ভারতীয় সংবিধানের ২৩ তম ধারায় কি বলা হয়েছে ?

a) ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ
b) মানুষ পাচার নিষেধকরণ
c) বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ
d) উপরের কোনটিই নয়
Answer: মানুষ পাচার নিষেধকরণ
Explanation: ভারতীয় সংবিধানের ২৩ এবং ২৪ নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে ।

5. কোন প্রধানমন্ত্রীর আমলে এবং কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে ২১ থেকে ১৮ করা হয়েছে।

a) ইন্দিরা গান্ধী, ১৯৮১ সাল
b) রাজীব গান্ধী, ১৯৮৯ সাল
c) নরসিম্হা দাও, ১৯২২ সাল
d) অটল বিহারী বাজপেয়ী, ১৯৯৮ সাল
Answer: রাজীব গান্ধী, ১৯৮৯ সাল
Explanation: রাজীব গান্ধীর আমলে ভারতীয় সংবিধানের ৬১ তম সংশোধনীতে রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স ২১ থেকে ১৮ বছরে করা হয়েছে।

6. "ধর্মনিরপেক্ষ" ধারণাটি ভারতের সংবিধানে মুখোপাধ্যায় গৃহীত হয় —

a) ৪২ তম সংশোধনের মাধ্যমে
b) ৪০ তম সংশোধনের মাধ্যমে
c) প্রথম সংশোধনের মাধ্যমে
d) ৪৩ তম সংশোধনের মাধ্যমে
Answer: ৪২ তম সংশোধনের মাধ্যমে
Explanation: ১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে "ধর্মনিরপেক্ষ" শব্দটি যুক্ত করা হয় ।

7. নিচের কোনটি সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ ?

a) সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে
b) সংবিধানের মুখপাত্রের মধ্যে
c) সংবিধানে ১২ নং ধারার মধ্যে
d) সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে
Answer: সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে
Explanation: ভারতীয় সংবিধানের ৫১(এ) নং ধারায় মৌলিক কর্তব্য গুলি উল্লেখ করা হয়েছে ।

8. সুপ্রিম কোর্ট – "বেসিক স্ট্রাকচার" মতবাদ প্রকাশ করে —

a) অজয় হাসিয়া কেসে
b) আর. ডি. শেট্রি কেসে
c) কেশবানন্দ ভারতী কেসে
d) ভালসামা কেসে
Answer: কেশবানন্দ ভারতী কেসে
Explanation: কেশবানন্দ ভারতী মামলা 1973 এ সংবিধানের মৌলিক কাঠামোর কোন পরিবর্তন করা যাবে না , বলা হয়েছে ।

9. "জানার অধিকার" ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংরক্ষিত আছে ?

a) ১৪ নং ধারায়
b) ১৯(১) (C) নং ধারায়
c) ২১(১) নং ধারায়
d) ১৯(১) (A) নং ধারায়
Answer: ১৯(১) (A) নং ধারায়
Explanation: ভারতীয় সংবিধানের ১২ থেকে ৩৫ নং ধারায় মৌলিক অধিকার গুলি সংরক্ষিত আছে। যার মধ্যে 19 থেকে 21 নং ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে।

10. ভারতীয় সংবিধানে "মহিলা এবং শিশুরা" সংরক্ষিত আছে –

a) ১৫(৩) নং ধারায়
b) ১৪(১) নং ধারায়
c) ২২(৪) নং ধারায়
d) ১৫(১) নং ধারায়
Answer: ১৫(৩) নং ধারায়
Explanation: ১৫(৩) নং ধারায় বলা হয়েছে রাজ্য নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে ।

11. রাষ্ট্রপতি নির্বাচিত হবেন —

a) নির্বাচনী কলেজিয়াম দ্বারা
b) লোকসভার সদস্যদের দ্বারা
c) বিধানসভার সদস্যদের দ্বারা
d) উপরের কোনটিই নয়
Answer: নির্বাচনী কলেজিয়াম দ্বারা
Explanation: ভারতীয় সংবিধানের ৫৪ নং ধারায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী কলেজিয়াম দ্বারা।

12. সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে GST ভারতে চালু হয় ?

a) ১০০ তম সংশোধন
b) ১০৫ তম সংশোধন
c) ৯৩ তম সংশোধন
d) ১০১ তম সংশোধন
Answer: ১০১ তম সংশোধন
Explanation: ভারতবর্ষে ২০১৭ সালের ১লা জুলাই ভারতীয় সংবিধানের ১০১ তম সংশোধনীর মাধ্যমে GST চালু হয় ।

13. ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলি বর্ণিত আছে ?

a) দশম তপশিল
b) অষ্টম তপশিল
c) সপ্তম তপশিল
d) নবম তপশিল
Answer: দশম তপশিল
Explanation: দশম তপশিলে ৫২ তম সংশোধনীর মাধ্যমে ১৯৮৫ সালে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয় ।

14. ভারতীয় সংবিধানের ১৪ নং ধারায় কী বলা হয়েছে ?

a) আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত
b) স্বাধীনতার অধিকার
c) ধর্মীয় স্বাধীনতার অধিকার
d) সংবিধানিক প্রতিবিধানের অধিকার
Answer: আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত
Explanation: ভারতীয় সংবিধানের ১৪ নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান ।

15. ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ (Ordinances) জারি করতে পারেন ?

a) সংসদে অধিবেশন না চলাকালীন
b) জরুরি অবস্থায়
c) সংসদে অধিবেশন চলাকালীন
d) উপরের কোনোটিই নয়
Answer: সংসদে অধিবেশন না চলাকালীন
Explanation: ভারতীয় সংবিধানের ১২৩ নং ধারা অনুসারে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ (Ordinances) জারি করতে পারেন ।

We hope SSC এবং PSC Miscellaneous এর জন্য ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report