Exams Study Jobs Teachers Shop

First Choice Nursing Practice Book এর উপর বিষয়ভিত্তিক টেকনিক্যাল মডেল টেস্ট (৫-৬) পরীক্ষা

Technical Studies 20 Questions By Mostafız's Nursing Care

First Choice Nursing Practice Book এর উপর বিষয়ভিত্তিক টেকনিক্যাল মডেল টেস্ট (৫-৬) পরীক্ষা For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. প্রকৃত প্রসব বেদনার (True Labor Pain) প্রধান বৈশিষ্ট্য কোনটি?

a) বিশ্রাম নিলে ব্যথা কমে যায়
b) ব্যথা শুধু তলপেটে সীমাবদ্ধ থাকে
c) জরায়ুর মুখ (Cervical dilatation) ক্রমান্বয়ে বৃদ্ধি পায়
d) হাঁটাচলা করলে ব্যথা কমে যায়
Answer: জরায়ুর মুখ (Cervical dilatation) ক্রমান্বয়ে বৃদ্ধি পায়

2. Warfarin' এর বিষক্রিয়া বা Overdose হলে কোনটি অ্যান্টিডোট হিসেবে ব্যবহার হয়?

a) প্রোটামিন সালফেট
b) ভিটামিন কে
c) নালোক্সোন
d) Atropine
Answer: ভিটামিন কে

3. Microbiology' এর জনক কাকে বলা হয়?

a) লুই পাস্তুর
b) রবার্ট হুক
c) অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক
d) আলেকজান্ডার ফ্লেমিং
Answer: অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক

4. অগ্ন্যাশয়ের 'Alpha cells' থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

a) Insulin
b) গ্লুকাগন
c) সোমাটোস্ট্যাটিন
d) Gastrin
Answer: গ্লুকাগন

5. শরীরের কোনো অংশ পুড়ে গেলে(Burns) 'Rule of Nine' অনুযায়ী একটি সম্পূর্ণ হাতের জন্য কত শতাংশ ধরা হয়?

a) ৪.৫%
b) ৯%
c) ১৮%
d) ১%
Answer: ৯%

6. একজন গর্ভবতী মায়ের 'Quickening' বলতে কী বোঝায়?

a) মায়ের দ্রুত ওজন বৃদ্ধি
b) ভ্রূণের প্রথম নড়াচড়া মা কর্তৃক অনুভূত হওয়া
c) বাচ্চার হৃদস্পন্দন শোনা
d) প্রসব বেদনা শুরু হওয়া
Answer: ভ্রূণের প্রথম নড়াচড়া মা কর্তৃক অনুভূত হওয়া

7. নবজাতকের 'Phototherapy' চলাকালীন নার্সের প্রধান দায়িত্ব কোনটি?

a) বাচ্চার কাপড় পরিয়ে রাখা
b) চোখ ও জননেন্দ্রিয় ঢেকে রাখা
c) বারবার বাচ্চার ওজন মাপা
d) বাচ্চার কথা বলা পর্যবেক্ষণ করা
Answer: চোখ ও জননেন্দ্রিয় ঢেকে রাখা

8. Research Design' এর নীল নকশা বা ব্লু-প্রিন্টকে কী বলা হয়?

a) পদ্ধতি
b) তথ্য বিশ্লেষণ
c) প্রোটোকল
d) সাহিত্য পর্যালোচনা
Answer: প্রোটোকল

9. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ উপাদান (Mineral)?

a) আয়রন
b) ক্যালসিয়াম
c) সোডিয়াম
d) পটাশিয়াম
Answer: ক্যালসিয়াম

10. মস্তিষ্কের কোন অংশ শরীরের ভারসাম্য (Balance) রক্ষা করে?

a) সেরিব্রাম
b) সেরিবেলাম
c) মেডুলা অবলংগাটা
d) থ্যালামাস
Answer: সেরিবেলাম

11. Amniotic fluid এর রং সোনালী হলে কি নির্দেশ করে?

a) স্বাভাবিক গর্ভাবস্থা
b) Rh incompatibility
c) Fetal distress
d) Post maturity
Answer: Rh incompatibility

12. হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ছিদ্রযুক্ত ও ভঙ্গুর হয়ে যাওয়ার অবস্থাকে কী বলা হয়?

a) অস্টিওম্যালাসিয়া
b) অস্টিওপোরোসিস
c) অস্টিওমাইলাইটিস
d) অস্টিওসারকোমা
Answer: অস্টিওপোরোসিস

13. Knee-chest position' মূলত কোনটির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়?

a) অ্যাজমা
b) হাড় ভাঙা
c) কর্ড প্রল্যাপস
d) জ্বর কমানো
Answer: কর্ড প্রল্যাপস

14. মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়?

a) কিডনি
b) লিভার
c) ফুসফুস
d) হৃদপিণ্ড
Answer: লিভার

15. Dopamine' হরমোনের অভাবে মস্তিষ্কের কোন রোগটি হয় ?

a) আলঝেইমার রোগ
b) পারকিনসন্স রোগ
c) মৃগীরোগ
d) স্ট্রোক
Answer: পারকিনসন্স রোগ

16. Ectopic Pregnancy' সাধারণত জরায়ুর বাইরে কোথায় সবচেয়ে বেশি ঘটে?

a) ওভারি বা ডিম্বাশয়
b) ফ্যালোপিয়ান টিউব
c) সারভিক্স
d) পেরিটোনিয়াম
Answer: ফ্যালোপিয়ান টিউব

17. Orthopedic' সার্জারির পর রোগীর পায়ে রক্ত জমাট বাঁধা (DVT) রোধে কোনটি ব্যবহার করা হয়?

a) গরম জল
b) কম্প্রেশন স্টকিংস
c) প্লাস্টার
d) অ্যান্টিবায়োটিক ক্রিম
Answer: কম্প্রেশন স্টকিংস

18. হেপাটাইটিস-বি ভাইরাসের 'Incubation period' সাধারণত কতদিন?

a) ২-৩ দিন
b) ৭-১০ দিন
c) ৪৫-১৬০ দিন
d) ১ বছর
Answer: ৪৫-১৬০ দিন

19. মানুষের করোটিতে (Skull) মোট কয়টি হাড় থাকে?

a) ১৪টি
b) ২৩টি
c) ২২টি
d) ১০টি
Answer: ২২টি

20. Florence Nightingale' কোন দেশের নাগরিক ছিলেন?

a) ব্রিটেন
b) ফ্রান্স
c) আমেরিকা
d) জার্মানি
Answer: ব্রিটেন

We hope First Choice Nursing Practice Book এর উপর বিষয়ভিত্তিক টেকনিক্যাল মডেল টেস্ট (৫-৬) পরীক্ষা these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report