Exams Post Study Jobs Leaderboard Shop

Technical Exam no - 05, Topic: Adult Medical and Surgical Nursing

Technical Studies 50 Questions By Mostafız's Nursing Care

Technical Exam no - 05, Topic: Adult Medical and Surgical Nursing For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. নার্সিং প্রসেসের (Nursing Process) সঠিক ধাপ কোনটি?

a) ADPIE

b) APIED

c) ADEPI

d) AIDPE

Answer: ADPIE

Explanation: চিকিৎসা বিজ্ঞানে নার্সিং প্রক্রিয়ার ৫টি ধারাবাহিক ধাপ রয়েছে, যার বৈশ্বিক সংক্ষিপ্ত রূপ হলো ADPIE। এর পূর্ণরূপ হলো: Assessment (রোগীর অবস্থা মূল্যায়ন), Diagnosis (সমস্যা নির্ণয়), Planning (পরিকল্পনা), Implementation (বাস্তবায়ন) এবং Evaluation (পুনর্মূল্যায়ন)।

2. মস্তিষ্কের মৃত্যু বা 'Brain Death' নিশ্চিত করতে নিচের কোন তিনটি লক্ষণ জরুরি?

a) জ্বর, কাশি, ব্যথা

b) কোমা, ব্রেইন স্টেম রিফ্লেক্সের অনুপস্থিতি ও অ্যাপনিয়া

c) বমি, ডায়রিয়া, মাথা ঘোরা

d) শুধু অজ্ঞান হওয়া

Answer: কোমা, ব্রেইন স্টেম রিফ্লেক্সের অনুপস্থিতি ও অ্যাপনিয়া

3. 'Diabetes Insipidus' কোন তন্ত্রের (System) সমস্যা?

a) পরিপাকতন্ত্র

b) স্নায়ুতন্ত্র

c) হরমোন তন্ত্র

d) শ্বাসতন্ত্র

Answer: হরমোন তন্ত্র

Explanation: ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes Insipidus) রোগটি মূলত শরীরে অ্যান্টিডিউরেটিক হরমোন (ADH) বা ভেসোপ্রেসিন হরমোনের ঘাটতি অথবা এই হরমোনের প্রতি কিডনির অকার্যকারিতার কারণে দেখা দেয়। যেহেতু এটি সরাসরি হরমোনের সাথে জড়িত, তাই এটি হরমোন তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেমের একটি রোগ।

4. গ্লুকোমা (Glaucoma) এবং ছানি (Cataract) শরীরের কোন অংশের রোগ?

a) কান

b) নাক

c) চোখ

d) গলা

Answer: চোখ

5. রেনাল ফেইলিওর (Renal Failure) বা কিডনি বিকল হওয়ার প্রধান ও প্রাথমিক লক্ষণ কোনটি?

a) প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

b) ক্ষুধা বেড়ে যাওয়া

c) শরীরের তাপমাত্রা কমে যাওয়া

d) উচ্চ রক্তচাপ কমে যাওয়া

Answer: প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

6. ডিহাইড্রেশন বা তীব্র পানিশূন্যতার প্রধান চিকিৎসা কোনটি?

a) ওরাল স্যালাইন

b) আইভি ফ্লুইড

c) ভিটামিন সিরাপ

d) ডাবের পানি

Answer: আইভি ফ্লুইড

7. Arthritis' শব্দের আক্ষরিক অর্থ নিচের কোনটি?

a) হাড় ভাঙা

b) জয়েন্ট বা অস্থিসন্ধির প্রদাহ

c) পেশির টান

d) লিগামেন্টে আঘাত

Answer: জয়েন্ট বা অস্থিসন্ধির প্রদাহ

8. একজন অ্যাডাল্ট মেডিক্যাল-সার্জিক্যাল নার্স সাধারণত কত বছর বয়সের রোগীদের সেবা দেন?

a) ০-১২ বছর

b) শুধুমাত্র ৬০ বছর

c) ১৮ বছর বা তার বেশি

d) কেবল নবজাতক

Answer: ১৮ বছর বা তার বেশি

9. নবজাতকের (Neonate) খিচুনি বা কনভালশনের চিকিৎসায় প্রথম পছন্দ (1st choice) কোন ওষুধটি?

a) ডিক্লোফেনাক

b) ফেনোবারবিটাল

c) এট্রোপিন

d) ডেক্সামেথাসন

Answer: ফেনোবারবিটাল

10. রক্তে গ্লুকোজের মাত্রা কতর নিচে নামলে তাকে সাধারণত হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia) বলা হয়?

a) <৬০ মিলিগ্রাম/ডেসিলিটার

b) <১৪০ মিলিগ্রাম/ডেসিলিটার

c) <১০০ মিলিগ্রাম/ডেসিলিটার

d) <২০০ মিলিগ্রাম/ডেসিলিটার

Answer: <৬০ মিলিগ্রাম/ডেসিলিটার

11. ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রক্তে কোন উপাদানের ঘাটতির কারণে দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়ে?

a) লোহিত রক্তকণিকা

b) শ্বেত রক্তকণিকা

c) অনুচক্রিকা

d) হিমোগ্লোবিন

Answer: অনুচক্রিকা

12. 'Cerebral Malaria' বা মস্তিষ্কের ম্যালেরিয়ার প্রধান লক্ষণ কোনটি?

a) শুধু জ্বর

b) অচেতন হওয়া ও খিচুনি

c) পায়ে ব্যথা

d) কাশি

Answer: অচেতন হওয়া ও খিচুনি

13. ম্যালেরিয়ার ৫টি প্রজাতির মধ্যে কোনটি সবচেয়ে বেশি মারাত্মক এবং মৃত্যু হার বেশি?

a) পি. ভিভ্যাক্স

b) পি. ফ্যালসিপেরাম

c) পি. ওভাল

d) পি. ম্যালেরি

Answer: পি. ফ্যালসিপেরাম

14. জন্মের পর শিশুকে যক্ষ্মা প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়?

a) পেন্টাভ্যালেন্ট

b) OPV

c) BCG

d) MR

Answer: BCG

15. যক্ষ্মা শনাক্তকরণের জন্য কফ (Sputum) সংগ্রহের সঠিক সময় কোনটি?

a) রাতে ঘুমানোর আগে

b) দুপুরে খাওয়ার পর

c) সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফ

d) যেকোনো সময়

Answer: সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফ

16. ডায়াবেটিসের তিনটি প্রধান লক্ষণ (3P) নিচের কোনটি?

a) Polyuria, Polydipsia, Polyphagia

b) Pain, Palpitation, Pallor

c) Pyrexia, Pulse, Pressure

d) Polyuria, Pyrexia, Polyphagia

Answer: Polyuria, Polydipsia, Polyphagia

17. টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 'Metformin' ঔষধটি প্রধানত কী কাজ করে?

a) ইনসুলিন উৎপাদন বাড়ায়

b) ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় ও গ্লুকোজ উৎপাদন কমায়

c) সরাসরি গ্লুকোজ ধ্বংস করে

d) কিডনি পরিষ্কার করে

Answer: ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় ও গ্লুকোজ উৎপাদন কমায়

18. রক্তে কোন উপাদানের (Antibody) মাত্রা বেশি থাকলে অ্যালার্জিক অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে?

a) হিমোগ্লোবিন

b) Serum IgE

c) প্লেটলেট

d) Insulin

Answer: Serum IgE

19. হঠাৎ তীব্র মাথাব্যথা (Sudden severe headache) কোন ধরনের স্ট্রোকের প্রধান লক্ষণ হতে পারে?

a) ইস্কেমিক স্ট্রোক

b) হেমোরেজিক স্ট্রোক

c) টিআইএ (TIA)

d) ব্র্যাডিকার্ডিয়া

Answer: হেমোরেজিক স্ট্রোক

20. হার্ট অ্যাটাকের সময় বুকে যে তীব্র ব্যথা হয়, তা শরীরের কোন কোন অংশে ছড়িয়ে (Radiate) যেতে পারে?

a) শুধু পেটে

b) বাম কাঁধ, ঘাড়, চোয়াল এবং পিঠে

c) শুধু ডান পায়ে

d) মাথায়

Answer: বাম কাঁধ, ঘাড়, চোয়াল এবং পিঠে

21. এমআই (MI) পরবর্তী সময়ে নার্সিং কেয়ারের প্রধান অগ্রাধিকার (Priority) কোনটি?

a) রোগীকে হাঁটানো

b) নিরবিচ্ছিন্ন কার্ডিয়াক মনিটরিং ও অক্সিজেন নিশ্চিত করা

c) ভারী খাবার দেওয়া

d) দ্রুত ডিসচার্জ করা

Answer: নিরবিচ্ছিন্ন কার্ডিয়াক মনিটরিং ও অক্সিজেন নিশ্চিত করা

22. 'AED' (Automated External Defibrillator) যন্ত্রটির প্রধান কাজ কী?

a) রক্তচাপ মাপা

b) হার্টকে ইলেকট্রিক শক দিয়ে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা

c) অক্সিজেন দেওয়া

d) গ্লুকোজ মাপা

Answer: হার্টকে ইলেকট্রিক শক দিয়ে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা

23. হেপাটাইটিসের কোন ধরণগুলো মূলত দূষিত খাবার ও পানির (Fecal-oral route) মাধ্যমে ছড়ায়?

a) হেপাটাইটিস B ও C

b) হেপাটাইটিস A ও E

c) হেপাটাইটিস B D

d) শুধুমাত্র হেপাটাইটিস C

Answer: হেপাটাইটিস A ও E

24. অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলতে রক্তে নিচের কোনটির ঘাটতিকে বোঝায়?

a) শ্বেত রক্তকণিকা

b) লসিকা

c) প্লাজমা

d) লোহিত রক্তকণিকা

Answer: লোহিত রক্তকণিকা

25. হিমোগ্লোবিন তৈরির জন্য নিচের কোন উপাদানটি অস্থি মজ্জার (Bone marrow) জন্য অপরিহার্য?

a) পটাশিয়াম

b) আয়রন

c) সোডিয়াম

d) ফাইবার

Answer: আয়রন

26. হাম বা মিজলস (Measles) নিচের কোন ধরনের জীবাণুর সংক্রমণের ফলে হয়ে থাকে?

a) ব্যাকটেরিয়া

b) ছত্রাক

c) প্রোটোজোয়া

d) ভাইরাস

Answer: ভাইরাস

Explanation: হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও সংক্রামক রোগ, যা রুবিওলা (Rubeola) নামক একটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটি ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্রোটোজোয়াজনিত কোনো রোগ নয়।

27. যদি কোনো ব্যক্তি হামের সংস্পর্শে আসার পর টিকা না নিয়ে থাকেন, তবে ঝুঁকি কমাতে তাকে কী দেওয়া যেতে পারে?

a) পেনিসিলিন

b) ইমিউনোগ্লোবিউলিন

c) ইনসুলিন

d) স্যালাইন

Answer: ইমিউনোগ্লোবিউলিন

Explanation: টিকা না নেওয়া কোনো ব্যক্তি হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে, তাকে দ্রুত 'ইমিউনোগ্লোবিউলিন' (Immunoglobulin) দেওয়া হয়। এটি মূলত এক ধরনের অ্যান্টিবডি, যা শরীরে তাৎক্ষণিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে হামের ঝুঁকি বা রোগের তীব্রতা কমাতে সাহায্য করে।

28. সংক্রমণের আশঙ্কায় সুস্থ কিন্তু সন্দেহভাজন ব্যক্তিকে রোগের সুপ্তকাল পর্যন্ত পৃথক রাখাকে কী বলা হয়?

a) Isolation

b) Lockdown

c) Quarantine

d) Physical distancing

Answer: Quarantine

29. স্তনের অস্বাভাবিক পরিবর্তন বা ক্যান্সার শনাক্তকরণের জন্য বিশেষ এক্স-রে যন্ত্রকে কী বলে?

a) এমআরআই

b) ম্যামোগ্রাম

c) ইসিজি

d) এন্ডোস্কোপি

Answer: ম্যামোগ্রাম

30. নিম্নলিখিতদের মধ্যে সারা বিশ্বে মহিলাদের সর্বাধিক ক্যান্সার কোনটি? (SSN নিয়োগ-২০২৩)

a) জরায়ু

b) পাকস্থলী

c) স্তন

d) থাইরয়েড

Answer: স্তন

31. হিমোগ্লোবিনের মান mmol/l থেকে g/dl এ নিতে হলে কত দিয়ে গুণ করতে হয় (WHO অনুযায়ী)?

a) ১.৬১ (প্রায়) বা ১৮

b)

c) ১০

d)

Answer: ১.৬১ (প্রায়) বা ১৮

32. নিচের কোনটি যৌনবাহিত রোগ (STD) নয়?

a) গনোরিয়া

b) সিফিলিস

c) অ্যানথ্রাক্স

d) জেনিটাল হার্পিস

Answer: অ্যানথ্রাক্স

33. নিচের কোন গ্রুপটি পিত্তথলির পাথর হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ (Risk group)?

a) ছোট শিশু ও কিশোর

b) ৪০ ঊর্ধ্ব এবং স্থূলকায় মহিলারা

c) কঠোর পরিশ্রমী পুরুষ

d) খেলোয়াড়রা

Answer: ৪০ ঊর্ধ্ব এবং স্থূলকায় মহিলারা

34. কিডনি স্টোনের মধ্যে সবচেয়ে সাধারণ বা কমন (প্রায় ৮০%) ধরণ কোনটি?

a) সিস্টিন স্টোন

b) ইউরিক অ্যাসিড স্টোন

c) ক্যালসিয়াম স্টোন

d) স্টুভাইট স্টোন

Answer: ক্যালসিয়াম স্টোন

35. মৃগী বা এপিলেপসি (Epilepsy) মস্তিষ্কের এমন একটি ব্যাধি যা মূলত কী ঘটায়?

a) উচ্চ রক্তচাপ

b) স্মৃতিভ্রম

c) খিচুনি

d) পক্ষাঘাত

Answer: খিচুনি

36. বাংলাদেশে প্রথম কত সালে এইডস রোগী শনাক্ত করা হয়?

a) ১৯৮১ সালে

b) ২০০০ সালে

c) ১৯৯৫ সালে

d) ১৯৮৯ সালে

Answer: ১৯৮৯ সালে

37. সিফিলিস ও গনোরিয়া সাধারণত কোন বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বেশি দেখা যায়?

a) ১৫-২৫ বছর

b) ০-৫ বছর

c) ৪০-৫০ বছর

d) ৬০ বছরের উপরে

Answer: ১৫-২৫ বছর

38. সাধারণত নিচের কোন প্রাণীটির কামড়ের মাধ্যমে জলাতঙ্ক ছড়ায় না?

a) কুকুর ও শিয়াল

b) বিড়াল ও বেজি

c) ইদুর ও কাঠবিড়াল

d) বাদুড় ও বানর

Answer: ইদুর ও কাঠবিড়াল

39. হিমোফিলিয়ার ক্ষেত্রে নারীরা সাধারণত রোগের কী হিসেবে কাজ করেন?

a) আক্রান্ত রোগী

b) দাতা

c) বাহক

d) কোনোটিই নয়

Answer: বাহক

40. শিশুদের ক্ষেত্রে হুপিং কাশির মারাত্মক জটিলতা নিচের কোনটি হতে পারে?

a) ডায়াবেটিস

b) কিডনি ফেইলিওর

c) নিউমোনিয়া

d) জন্ডিস

Answer: নিউমোনিয়া

41. জিকা ভাইরাস প্রতিরোধের জন্য বর্তমানে অনুমোদিত কোনটি পাওয়া যায় না?

a) মাস্ক

b) ভ্যাকসিন বা নিদিষ্ট ঔষধ

c) সাবান

d) স্যালাইন

Answer: ভ্যাকসিন বা নিদিষ্ট ঔষধ

42. অভ্যন্তরীণ হেমোরয়েডের (Internal Hemorrhoids) প্রধান বৈশিষ্ট্য নিচের কোনটি?

a) এটি মলদ্বারের বাইরে থাকে

b) এটি অত্যন্ত ব্যথাযুক্ত হয়

c) এটি সাধারণত ব্যথাহীন কিন্তু রক্তপাত হতে পারে

d) এটি কখনোই বাইরে বেরিয়ে আসে না

Answer: এটি সাধারণত ব্যথাহীন কিন্তু রক্তপাত হতে পারে

43. কোষ্ঠকাঠিন্য কমাতে এবং মল নরম করতে নিচের কোন জাতীয় ঔষধ ব্যবহৃত হয়?

a) অ্যান্টিবায়োটিক

b) পেইনকিলার

c) ল্যাক্সেটিভ বা স্টুল সফেনার

d) স্টেরয়েড

Answer: ল্যাক্সেটিভ বা স্টুল সফেনার

44. প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বা ব্যথা হওয়াকে কী বলা হয়?

a) হিমাটুরিয়া

b) পলিউরিয়া

c) ডিসুরিয়া

d) অ্যানুরিয়া

Answer: ডিসুরিয়া

45. গর্ভাবস্থায় ইউটিআই (UTI) হলে অনাগত শিশুর কী ধরনের সমস্যা হতে পারে?

a) শিশুর ওজন বেশি হওয়া

b) কম ওজনের শিশুর জন্ম বা সময়ের আগে জন্ম

c) শিশুর রক্তচাপ বেড়ে যাওয়া

d) কোনো সমস্যা হয় না

Answer: কম ওজনের শিশুর জন্ম বা সময়ের আগে জন্ম

46. কিডনি পাথর প্রতিরোধের জন্য প্রতিদিন অন্তত কত লিটার পানি পান করা উচিত?

a) ১ লিটার

b) ২-৩ লিটার

c) আধা লিটার

d) ৫ লিটার

Answer: ২-৩ লিটার

47. Rule of 9 অনুযায়ী, শরীরের সামনে ও পিছনের ট্রাঙ্ক বা ধড় (Trunk) দগ্ধ হলে মোট কত শতাংশ ধরা হয়?

a) ৯%

b) ১৮%

c) ৩৬%

d) ৫৪%

Answer: ৩৬%

48. একজন ৭০ কেজি ওজনের রোগীর ২০% শরীর পুড়ে গেলে Parkland Formula (4ml x kg × %) অনুযায়ী প্রথম ২৪ ঘণ্টায় মোট কত ফ্লুইড লাগবে?

a) ৫৬০০ মিলি

b) ২৮০০ মিলি

c) ২০০০ মিলি

d) ১০০০০ মিলি

Answer: ৫৬০০ মিলি

49. GCS-এ 'M' বা Motor Response এর সর্বোচ্চ স্কোর কত?

a)

b)

c)

d)

Answer:

50. GCS স্কেলে মোট কতটি বিষয়ের ওপর ভিত্তি করে স্কোর করা হয়?

a) ২টি

b) ৩টি

c) ৫টি

d) ১০টি

Answer: ৩টি

We hope Technical Exam no - 05, Topic: Adult Medical and Surgical Nursing these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha