Exams Study Jobs Teachers Shop

গুরুত্বপূর্ণ শব্দার্থ

Admission Test 36 Questions By Dinajpur government collage

গুরুত্বপূর্ণ শব্দার্থ For those studying or preparing for, this page contains 36 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. মকর মুখো শব্দটির অর্থ কি?

a) কুমিরের মুখ আকৃতি
b) মাছের মুখ আকৃতি
c) তেলাপোকার মুখ আকৃতি
d) জলহস্তীর মুখ আকৃতি
Answer: কুমিরের মুখ আকৃতি

2. 'কোবিদ' শব্দের অর্থ কী?

a) বিপদ
b) দক্ষ
c) গাল
d) গর্ত
Answer: দক্ষ
Explanation: বাংলা অভিধানে ‘কোবিদ’ শব্দটির অর্থ হলো— পণ্ডিত, পারদর্শী, অভিজ্ঞ বা দক্ষ ।

3. 'মনুসংহিতা' মানে?

a) মেয়েদের শিক্ষাগত ব্রত গ্রহণ করা
b) বিচিত্র স্বরের সমন্বয়
c) আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা
d) মনু প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ
Answer: মনু প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ
Explanation: মনুসংহিতা (বা মনুস্মৃতি) হলো প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আইনগ্রন্থ । ‘মনু’ অর্থ প্রাচীন ঋষি বা আদি মানব এবং ‘সংহিতা’ অর্থ সংকলন; অর্থাৎ এটি ঋষি মনু কর্তৃক সংকলিত একটি বিধিবদ্ধ শাস্ত্র

4. 'হেরি' শব্দের সঠিক অর্থ কোনটি?

a) স্বপ্ন
b) ক্ষোভ
c) দেখি
d) কারণ দেখানো
Answer: দেখি

5. সওগাত শব্দের অর্থ কি

a) উপহার
b) তিরস্কার
c) মেঘ
d) ব্যবসা
Answer: উপহার

6. 'মেনি মুখো' বলতে বোঝায়-

a) ভীতু
b) লাজুক
c) মুখরা
d) বিড়াল মুখো
Answer: লাজুক

7. 'নিগড়' শব্দের অর্থ কী?

a) দড়ি
b) বেড়ি
c) কাটা
d) ছুরি
Answer: বেড়ি
Explanation: নিগড় একটি বিশেষ্য পদ, যার আভিধানিক অর্থ হলো শৃঙ্খল, শিকল বা বেড়ি

8. 'আড়ং' শব্দের অর্থ?

a) হাট
b) ব্যবসা
c) ঘাট
d) কেনাবেচা
Answer: হাট

9. 'নিরাক' শব্দের অর্থ কি?

a) হাওয়া শূন্য
b) স্বচ্ছ আকাশ
c) নীল আকাশ
d) মেঘ মুক্ত আকাশ
Answer: হাওয়া শূন্য
Explanation: বাংলা অভিধান ও সাহিত্য অনুযায়ী ‘নিরাক’ শব্দের প্রধান অর্থ হলো হাওয়াশূন্য স্তব্ধতা বা বাতাসহীন গুমোট অবস্থা

10. 'বিহঙ্গ' শব্দের অর্থ-

a) জোনাকি
b) পাখি
c) ক্রেতা
d) চতুর
Answer: পাখি

11. 'চুনকালি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) কলঙ্ক
b) পন্ড শ্রম
c) দাগী আসামি
d) কুটিল
Answer: কলঙ্ক

12. এলিজি কি?

a) কাব্য নাট্য
b) শোককবিতা
c) গীতি কবিতা
d) স্তুতিকবিতা
Answer: শোককবিতা
Explanation: এলিজি (Elegy) বলতে মূলত শোকগাথা বা শোকের কবিতা বোঝায়

13. 'ট্যাবু' শব্দের অর্থ কোনটি?

a) বংশ
b) নিষিদ্ধ
c) বিধান
d) আদেশ
Answer: নিষিদ্ধ
Explanation: 'ট্যাবু' (Taboo) শব্দটি মূলত পলিনেশীয় শব্দ 'তাবু' (Tapu) থেকে উদ্ভূত, যার আভিধানিক অর্থ হলো সামাজিক বা ধর্মীয় কারণে কোনো কাজ বা আলোচনা থেকে বিরত থাকা। সমাজবিজ্ঞানের পরিভাষায়, কোনো নির্দিষ্ট সংস্কৃতিতে যা নিষিদ্ধ, পবিত্র বা অস্পৃশ্য হিসেবে বিবেচিত হয়, তাকেই ট্যাবু বলা হয়। এটি এমন এক ধরনের সামাজিক প্রথা যা নির্দিষ্ট আচরণকে অনৈতিক বা অগ্রহণযোগ্য বলে গণ্য করে। মূলত কোনো সমাজ বা গোষ্ঠীর নৈতিক মূল্যবোধ ও সংস্কারের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞার সৃষ্টি হয়।

14. কাদম্বিনী শব্দের অর্থ?

a) নদী
b) মেঘমালা
c) কদম ফুল
d) পাহাড়
Answer: মেঘমালা
Explanation: কাদম্বিনী একটি বিশেষ্য পদ, যার আভিধানিক অর্থ হলো মেঘমালা বা মেঘের সারি

15. চিকুর শব্দের অর্থ?

a) চুল
b) চারদিকে
c) চিৎকার
d) ঢেকুর
Answer: চুল

16. 'দাদুরী' শব্দটির অর্থ?

a) সাপ
b) ব্যাঙ
c) ঝি ঝি
d) জোনাকি
Answer: ব্যাঙ

17. 'বারওয়ারি' অর্থ কী?

a) সর্বজনীন
b) সার্বজনীন
c) বার জনের চাঁদা
d) বারো মাস
Answer: সর্বজনীন

18. 'রোদসী' শব্দের অর্থ-

a) ক্রন্দনরতা
b) পৃথিবী ও স্বর্গ
c) রোদেলা দুপুর
d) রুদ্ধ দ্বার
Answer: পৃথিবী ও স্বর্গ
Explanation: রোদসী একটি তৎসম (সংস্কৃত) শব্দ, যার আভিধানিক অর্থ হলো পৃথিবী ও স্বর্গ একত্রে

19. 'প্রাকার' শব্দের অর্থ-

a) পিঠ
b) রকম
c) আকার
d) প্রাচীর
Answer: প্রাচীর

20. 'সতত' শব্দের অর্থ কী?

a) সকাল
b) মাঝে মাঝে
c) সব সময়
d) সন্ধ্যাবেলা
Answer: সব সময়
Explanation: সতত' শব্দের আভিধানিক অর্থ হলো সর্বদা, সব সময় বা নিরন্তর

21. 'কলা দেখানো' এর আলংকারিক অর্থ কী?

a) ফাঁকি দেওয়া
b) পালিয়ে যাওয়া
c) আল বোলা
d) উদ্দেশ্য সিদ্ধির উপায় খোঁজা
Answer: ফাঁকি দেওয়া

22. 'শমন ভবন' এর অর্থ কী?

a) স্বর্গালয়
b) যমালয়
c) স্বর্গের উদ্যান
d) পুরি বা নগর
Answer: যমালয়

23. 'উত্তরি' শব্দের অর্থ-

a) উত্তরীয়
b) উত্তর দিক
c) উত্তরের হাওয়া
d) কুয়াশা
Answer: উত্তরীয়
Explanation: বাংলা সাহিত্যে ও প্রাচীন ভাষারীতিতে 'উত্তরি' শব্দটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়, যার আভিধানিক অর্থ হলো উত্তরীয় বা চাদর। এটি মূলত শরীরের ঊর্ধ্বাংশে পরিধানযোগ্য এক প্রকার হালকা বস্ত্র বা ওড়না। অনেক সময় কাব্যিক প্রকাশে 'উত্তরীয়' শব্দটিকে সংক্ষেপে 'উত্তরি' বলা হয়ে থাকে। অন্যদিকে, উত্তর দিক বা উত্তরের হাওয়া বোঝাতে সাধারণত 'উত্তরা' বা 'উদচী' শব্দ ব্যবহার করা হয়। শব্দটির যথাযথ প্রয়োগ মূলত পরিধেয় বস্ত্র বা আচ্ছাদন নির্দেশ করতেই দেখা যায়।

24. 'পেটোয়া' শব্দের অর্থ-

a) অনুগত
b) লাঠিয়াল
c) সন্ত্রাসী
d) দালাল
Answer: অনুগত

25. 'আথাল' কী

a) আচ্ছাদন
b) পাত্র
c) গোয়াল
d) আস্তাবল
Answer: গোয়াল
Explanation: আথাল’ একটি দেশি শব্দ, যার প্রধান অর্থ হলো গোয়ালঘর বা গোহাল

26. 'রাকা' শব্দের অর্থ কোনটি?

a) পূর্ণিমা
b) পাখি
c) মাছের আশ
d) রাত্রি
Answer: পূর্ণিমা

27. 'কুহেলি' শব্দের অর্থ কী?

a) চাদর
b) কুয়াশা
c) গোলক ধাঁধা
d) উত্তরের বাতাস
Answer: কুয়াশা

28. 'বিবর' শব্দের অর্থ?

a) বরহীন
b) বরহীনা
c) চূড়া
d) গহ্বর
Answer: গহ্বর

29. 'দহ' শব্দের অর্থ-

a) দহন
b) জ্বালা
c) যন্ত্রণা
d) খাদ
Answer: খাদ

30. 'অভিরাম' শব্দের অর্থ কি?

a) চলমান
b) সুন্দর
c) বর্তমান
d) ইচ্ছা
Answer: সুন্দর

31. 'ঘটিরাম' এর অর্থ কী?

a) অকেজো
b) সহজ সরল
c) চঞ্চল
d) ব্যস্ত লোক
Answer: অকেজো

32. 'ঊর্ণাভ' শব্দটি দিয়ে কোনটিকে বুঝায়?

a) কুকুর
b) মাকড়সা
c) পাখি
d) বিড়াল
Answer: মাকড়সা

33. 'অনিকেত' শব্দের অর্থ কি?

a) অল্পভাষী
b) গায়ক
c) গৃহহীন
d) অসুন্দর
Answer: গৃহহীন
Explanation: অনিকেত একটি বিশেষণ পদ, যার আভিধানিক অর্থ হলো গৃহহীন বা আশ্রয়হীন

34. 'কাঙ্গি' শব্দের অর্থ-

a) চিরুনি
b) ইচ্ছুক
c) অভিলাষী
d) বেশভূষা
Answer: চিরুনি
Explanation: কাঙ্গি (বা কাঙ্গী) একটি বিশেষ্য পদ, যার আভিধানিক অর্থ হলো চিরুনি বা কাঁকই

35. 'কন্দর' শব্দের অর্থ কী?

a) পর্বতের গুহা
b) মন্দির
c) নিভৃত
d) হৃদয়
Answer: পর্বতের গুহা

36. 'বীজন' শব্দের অর্থ কী?

a) পাখা
b) পাখি
c) মেঘ
d) শব্দ
Answer: পাখা

We hope গুরুত্বপূর্ণ শব্দার্থ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report