Exams Post Study Jobs Teachers Shop

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৪)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৪) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

a) অসমিয়া
b) হিন্দি
c) বঙ্গকামরূপী
d) সংস্কৃত
Answer: বঙ্গকামরূপী
Explanation: বঙ্গকামরুপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।

2. দু'টি পদের সংযোগস্থলে কি বসে?

a) ড্যাশ
b) হাইফেন
c) কোলন
d) কোলন ড্যাশ
Answer: হাইফেন
Explanation: দুটি পদের সংযোগস্থলে সাধারণত হাইফেন (-) বসে। হাইফেন বা সংযোগ চিহ্ন (Hyphen) ব্যবহার করে দুটি পদের মিলন বা সংযোগ বোঝানো হয়, যেমন: মা-বাবা, রাজা-রানী, ছোট-বড়। এছাড়া ড্যাশ বা কোলন ব্যবহার করেও সংযোগ বোঝানো হলেও, পদের সংমিশ্রণে প্রধানত হাইফেনই বহুল ব্যবহৃত হয়।

3. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?

a) বিশ্রাম চিহ্ন
b) বিরাম চিহ্ন
c) বিভাজন চিহ্ন
d) সাংস্কৃতিক চিহ্ন
Answer: বিরাম চিহ্ন
Explanation: লেখার সময় বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাতে, আবেগ প্রকাশ করতে বা থামা (বিশ্রাম) বোঝাতে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে বিরাম চিহ্ন, যতি চিহ্ন বা ছেদ চিহ্ন (Punctuation Marks) বলা হয়।

4. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

a) বাক্য সংকোচনের জন্য
b) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
c) বাক্যের সৌন্দর্যের জন্য
d) বাক্যকে অলংকৃত করার জন্য
Answer: বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
Explanation: বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়।

5. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে -

a) সারাংশ
b) অনুবাদ
c) ভাবসম্প্রসারণ
d) বাগধারা
Answer: ভাবসম্প্রসারণ
Explanation: ব্যাখ্যার মাধ্যমে কোনো গভীর বা জটিল ভাবকে সহজ ও বোধগম্য করে তোলার নাম হলো ভাব-সম্প্রসারণ।

6. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?

a) অচল
b) ভূধর
c) অদ্রি
d) উপল
Answer: উপল
Explanation: উপল অর্থ পাথর, শিলা,রত্ন, মণি।

7. 'বৈরাগ্য সাধনে....... সে আমার নয়' শূন্যস্থান পূরণ করুন।

a) মুক্তি
b) আনন্দ
c) বিশ্বাস
d) আশ্বাস
Answer: মুক্তি
Explanation: বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। প্রদত্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার নাম।কবিতার প্রথম লাইন ও উপরের অংশটুকু।

8. কোনটি 'উপপদ তৎপুরুষ' এর উদাহরণ?

a) প্রতিবাদ
b) বিলাত ফেরত
c) উপগ্রহ
d) ছেলেধরা
Answer: ছেলেধরা
Explanation: ছেলে ধরে যে = ছেলেধরা। এটি একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।

9. কোন বানানটি শুদ্ধ?

a) শকট
b) শকোট
c) সকোট
d) সকট
Answer: শকট
Explanation: 'শকট' শব্দটির অর্থ গাড়ি বা যান।

10. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

a) ৭টি
b) ৮টি
c) ৯টি
d) ১০টি
Answer: ১০টি
Explanation: বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ ১০ টি। এর মধ্যে স্বরবর্ণ ৪ টি এবং ব্যঞ্জনবর্ণে ৬ টি মাত্রাহীন বর্ণ।

11. The machinery.... working well.

a) is
b) were
c) are
d) should
Answer: is
Explanation: Machinery (যন্ত্রপাতি) একটি uncountable noun, তাই এর verb হবে singular.

12. At least one of the students..... full marks everything.

a) get
b) gets
c) are getting
d) have got
Answer: gets
Explanation: One of + plural noun + singular number হয়।

13. I wish today....Friday.

a) is
b) was
c) were
d) will be
Answer: were
Explanation: কোনো অসম্ভব ইচ্ছা প্রকাশ করা বোঝাতে I wish/ would that ব্যবহৃত হয়। এর পর sub + verb এর past form ব্যবহৃত হয়।

14. Which word is both a noun and a verb?

a) advice
b) practice
c) belief
d) brush
Answer: brush

15. He couldn’t help (write) the letter.

a) to write
b) wrote
c) writing
d) written
Answer: writing
Explanation: couldn’t help বা cannot help এর পর verb এর সাথে ing যুক্ত হয়।

16. Nipa as well as her brothers (come) to me.

a) have come
b) are coming
c) was came
d) has come
Answer: has come
Explanation: As well as, along with, with, together with, in addition, accompanied by ইত্যাদির verb তাদের পূর্ববর্তী subject অনুযায়ী বসে।

17. I had (have) my meal before you came.

a) had
b) have
c) been
d) have been
Answer: had
Explanation: past perfect tense + before + past indefinite tense. Have এর past participle হচ্ছে had.

18. A topic sentence can be put in the paragraph.....

a) at the beginning
b) in the middle
c) at the end
d) anywhere
Answer: at the beginning
Explanation: Paragraph এর main idea Topic sentence এ থাকে।

19. Which one is an abstract noun?

a) Childhood
b) Honest
c) Flock
d) Cattle
Answer: Childhood
Explanation: যে noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় এবং যা ধরা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাকে Abstract Noun বলে। 'Childhood' (শৈশব) একটি অবস্থার নাম, যা শারীরিক স্পর্শের বাইরে; তাই এটি Abstract Noun। অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ: Honest: এটি একটি Adjective (বিশেষণ), কারণ এটি কারো গুণ বর্ণনা করে। এর Abstract রূপ হলো Honesty (সততা)। Flock: এটি একটি Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য), যা একপাল পাখি বা ভেড়ার সমষ্টিকে বোঝায়। Cattle: এটিও একটি Collective Noun, যা গবাদি পশুর পালকে বোঝায়।

20. It is I who (be) to blame.

a) is
b) are
c) am
d) were
Answer: am
Explanation: Relative pronoun এর নিয়মানুযায়ী বাক্যের প্রথমে past perfect tense + sub + would have / could have/ should have + verb এর p.p হয়।

21. দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

a) 2
b) 4
c) 6
d) 8
Answer: 4

22. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

a) 2/3
b) 4/5
c) 13/15
d) 23/30
Answer: 13/15

23. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

a) ২৫
b) ৪০
c) ৯০
d) ৫০
Answer: ৪০

24. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?

a) ৯৬
b) ৭২
c) ৯২
d) কোনোটিই নয়
Answer: ৯৬

25. একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য -

a) √2
b) 1
c) 5
d) 2
Answer: √2

26. ১, ১, ২, ৩, ৫..... ধারাটির দশম সংখ্যাটি কত?

a) ৩৪
b) ৫৫
c) ২১
d) ১৩
Answer: ৫৫

27. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?

a) ২ মিটার
b) ৩ মিটার
c) ৪ মিটার
d) ৬ মিটার
Answer: ৪ মিটার

28. কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অংক x, y, z হলে সংখ্যাটির রূপ হবে-

a) 100x + 10y + z
b) 100z + 10y + x
c) 100xyz
d) 100z + 10x + y
Answer: 100z + 10y + x

29. একটি দ্রব্য ৩৭০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

a) ৪%
b) ৬%
c) ৫%
d) ৭%
Answer: ৫%
Explanation: ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি = ৩৭০ + ২০ = ৩৯০ টাকা।

30. A = {x : x মৌলিক সংখ্যা এবং x<10} হলে নিচের কোনটি সঠিক?

a) A = { 1, 2,3,5,7}
b) A = { 1, 2,3,6,7}
c) A = { 2,3,5,7}
d) A = { 4,6,8,9 }
Answer: A = { 2,3,5,7}

31. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?

a) সাইমন কমিশন
b) নাথান কমিশন
c) স্যার পি জে হার্টস কমিশন
d) রেডক্লিফ কমিশন
Answer: নাথান কমিশন
Explanation: ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠা ১৯২১) প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন

32. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী-

a) ফজলে হাসান আবেদ
b) ড.মুহাম্মদ ইউনূস
c) শেখ হাসিনা
d) এ এইচ এম নোমান খান
Answer: ড.মুহাম্মদ ইউনূস
Explanation: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'কংগ্রেশনাল গোল্ড মেডেল' (Congressional Gold Medal) লাভকারী প্রথম বাংলাদেশী হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

33. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

a) বিজয়
b) সুলেখা
c) সুতনী
d) রূপসা
Answer: বিজয়
Explanation: বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার বা কিবোর্ড লেআউটগুলোর মধ্যে অন্যতম হলো অভ্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ড ।

34. শান্ত সাগর কোথায় অবস্থিত?

a) বুধগ্রহে
b) পৃথিবীতে
c) চাঁদে
d) শনিগ্রহে
Answer: চাঁদে
Explanation: শান্ত সাগর চাঁদে অবস্থিত। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এছাড়া চাঁদে মারিয়া নামেও একটি সাগর রয়েছে, যা কঠিন লাভা দ্বারা গঠিত।

35. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

a) ফিটকিরি
b) ক্যালসিয়াম কার্বনেট
c) গ্লিসারিন
d) সোডিয়াম ক্লোরাইড
Answer: ক্যালসিয়াম কার্বনেট
Explanation: পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়।

36. কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?

a) থাইরক্সিন
b) থাইরক্সিন
c) অ্যাডরেনালিন
d) গ্যাস্টিন
Answer: থাইরক্সিন
Explanation: আমাদের শারীরিক বৃদ্ধির জন্য শৈশবে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা…..থাইরয়েড গ্রন্থির সমস্যায় মানুষ বামন হতে পারে পালন করে।

37. ভবদহ বিল অবস্থিত -

a) ফরিদপুরে
b) জামালপুরে
c) যশোরে
d) খুলনাতে
Answer: যশোরে
Explanation: ”ভবদহ” বিল যশোরে অবস্থিত। যশোর জেলার উল্লেখযোগ্য বিলগুলো হল - ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।

38. 'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি?

a) সরোজিনী নাইডু
b) মাদার তেরেসা
c) রানী এলিজাবেথ
d) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Answer: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Explanation: "লেডি উইথ দি ল্যাম্প” ফ্লোরেন্স নাইটিংগেল উপাধি । ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি ইউথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।

39. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?

a) BTTB
b) BTCC
c) BTCL
d) BTRC
Answer: BTCL
Explanation: বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)-এর বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

40. দুধের রং সাদা হয় কেন?

a) প্রোটিনের জন্য
b) কার্বোহাইড্রেটের জন্য
c) মিনারেলের জন্য
d) ফ্যাটের জন্য
Answer: প্রোটিনের জন্য
Explanation: দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন - এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।

We hope ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৪) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report