Exams Study Jobs Teachers Students

নিবন্ধন ফ্রি এক্সাম (পরীক্ষকঃ SAGAR HOSSAIN)

NTRCA Exam 20 Questions By সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি ও ফ্রি পরীক্ষা

নিবন্ধন ফ্রি এক্সাম (পরীক্ষকঃ SAGAR HOSSAIN) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'যা চেটে খেতে হয় ' তা হলো ---?

ক) চর্ব‍্য
খ) চোষ‍্য
গ) লেহ‍্য
ঘ) পেয়
উত্তর: লেহ‍্য

2. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' এক কথায় কী হবে?

ক) সায়াহ্ন
খ) প্রদোষ
গ) অপরাহ্ন
ঘ) গোধূলি
উত্তর: গোধূলি

3. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে?

ক) অনভিজ্ঞ
খ) হাতুড়ে
গ) ওষধি
ঘ) অরিন্দম
উত্তর: হাতুড়ে

4. 'অক্ষির সমীপে' এর সংক্ষেপণ হলো ---?

ক) নিরপেক্ষ
খ) প্রত‍্যক্ষ
গ) সমক্ষ
ঘ) পরোক্ষ
উত্তর: সমক্ষ

5. 'লাভ করার ইচ্ছা' কে এক কথায় কী বলে?

ক) বুভুক্ষা
খ) লিপ্সা
গ) লোভ
ঘ) দিপ্সা
উত্তর: লিপ্সা

6. 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী হবে?

ক) ইতিহাসবেত্তা
খ) ঐতিহাসিক
গ) ইতিহাসবিদ
ঘ) ইতিহাস রচয়িতা
উত্তর: ইতিহাসবেত্তা

7. 'একই সময়ে বতর্মান' এক কথায় কী হবে?

ক) সতীর্থ
খ) যুগপৎ
গ) যুগল
ঘ) সমসাময়িক
উত্তর: সমসাময়িক

8. যে নারী প্রিয় কথা বলে' তাকে কী বলে?

ক) মাধুকর
খ) কেকা
গ) প্রিয়ংবদা
ঘ) অবীরা
উত্তর: প্রিয়ংবদা

9. 'মৃত্তিকা দিয়ে তৈরি' বাক‍্য সংকোচন কী হবে?

ক) মৃন্ময়
খ) তন্ময়
গ) মন্ময়
ঘ) চিন্ময়
উত্তর: মৃন্ময়

10. 'কুসীদজীবী' বলতে কাদের বোঝায়?

ক) চারণকবি
খ) সাপুড়ে
গ) সুদখোর
ঘ) কৃষিজীবী
উত্তর: সুদখোর

11. 'যিনি বক্তৃতা দানে পটু' তাকে কী বলে?

ক) সুবক্তা
খ) বাগ্মী
গ) অনলবর্ষী
ঘ) উপ্ত
উত্তর: বাগ্মী

12. কষ্টে লাভ হয় যা ---?

ক) সুলভ
খ) দুর্লভ‍্য
গ) দুর্লভ
ঘ) দূর্লভ
উত্তর: দুর্লভ

13. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস পালিত হয়?

ক) ২ এপ্রিল
খ) ৪ মে
গ) ৪ এপ্রিল
ঘ) ২ মে
উত্তর: ২ এপ্রিল

14. বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?

ক) ৮ ডিসেম্বর
খ) ১০ ডিসেম্বর
গ) ১১ ডিসেম্বর
ঘ) ১৩ ডিসেম্বর
উত্তর: ১০ ডিসেম্বর

15. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে ---?

ক) ৪ অক্টোবর
খ) ২৩ অক্টোবর
গ) ১১ ফেব্রুয়ারি
ঘ) ২৯ জুন
উত্তর: ৪ অক্টোবর

16. কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

ক) ২১ মার্চ
খ) ৫ জুন
গ) ২১ জুন
ঘ) ৫ জুলাই
উত্তর: ৫ জুন

17. জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

ক) ২৪ নভেম্বর
খ) ২৪ ডিসেম্বর
গ) ২৪ আগস্ট
ঘ) ২৪ অক্টোবর
উত্তর: ২৪ অক্টোবর

18. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?

ক) ৭ জানুয়ারি
খ) ৮ ফেব্রুয়ারি
গ) ৮ মার্চ
ঘ) ৮ এপ্রিল
উত্তর: ৮ মার্চ

19. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

ক) ২১ ফেব্রুয়ারি
খ) ২৬ মার্চ
গ) ১৫ আগস্ট
ঘ) ১৬ ডিসেম্বর
উত্তর: ২১ ফেব্রুয়ারি

20. 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' এক কথায় কী হবে?

ক) অরিজিৎ
খ) জিতেন্দ্রিয়
গ) সংশপ্তক
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: জিতেন্দ্রিয়

আশা করি নিবন্ধন ফ্রি এক্সাম (পরীক্ষকঃ SAGAR HOSSAIN) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট