Exams Study Jobs Teachers Shop

শব্দার্থ (ঢাকা বিশ্ববিদ্যালয়)

Admission Test 10 Questions By National University

শব্দার্থ (ঢাকা বিশ্ববিদ্যালয়) For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ‘উদ্বারি’ শব্দের অর্থ কোনটি? [ঢাবি গ ইউনিট ২০২৪-২৫]

a) ওপরে প্রকাশ করে দাও
b) প্রকাশ্য
c) ঊর্ধ্বে স্থাপন
d) সংগুপ্ত রাখা
Answer: ঊর্ধ্বে স্থাপন

2. নিচের কোনটি প্রতিশব্দ নয়? [ঢাবি গ ইউনিট ২০২৪-২৫]

a) ঘন
b) জীমূত
c) বারিদ
d) জলধি
Answer: জলধি
Explanation: ঘন, জীমূত এবং বারিদ হলো 'মেঘ' এর প্রতিশব্দ। অন্যদিকে জলধি শব্দের অর্থ সমুদ্র।

3. ‘পট্ট’ শব্দের অর্থ - [ঢাবি চ ইউনিট ২০২৩-২৪]

a) মাটি
b) কাপড়
c) পাট
d) পাটা
Answer: কাপড়
Explanation: পট্ট এসেছে সংস্কৃত পট কথাটি থেকে যার অর্থ বস্ত্র বা কাপড়। পাটা অর্থ তক্তা বা বাটনা পেষার শিল।

4. ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী? [ঢাবি ক ইউনিট ২০২২-২৩]

a) ঝকমলে প্রান্তর
b) হলুদ উপত্যকা
c) সবুজ উপত্যকা
d) রক্তাক্ত উপত্যকা
Answer: সবুজ উপত্যকা

5. সাধারণত কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না? [ঢাবি খ ইউনিট ২০০৮-০৯]

a) সাধিত শব্দ
b) পারিভাষিক শব্দ
c) সংকর শব্দ
d) অজ্ঞাতমূল শব্দ
Answer: অজ্ঞাতমূল শব্দ
Explanation: সংকর অর্থ মিশ্র, অজ্ঞাতমূল অর্থ অজানা এবং সাধিত অর্থ সম্পাদন করা হয়েছে এমন।

6. ‘মঞ্জরী’ শব্দের অর্থ হলো - [ঢাবি ঘ ইউনিট ২০২১-২২]

a) ফুলের রেণু
b) মুকুল
c) বসন্ত
d) অনুমোদন
Answer: মুকুল
Explanation: মঞ্জরী ও মুকুল অর্থ ফুল। ফুলের রেণু অর্থ ফুলের পরাগ। বসন্ত একটি ঋতুর নাম এবং অনুমোদন অর্থ সম্মতিদান।

7. ‘দহ’ শব্দের অর্থ কী? [ঢাবি ঘ ইউনিট ২০২১-২২]

a) জ্বালানো
b) পোড়ানো
c) জলাধার
d) জীবনভর
Answer: জলাধার
Explanation: দহ শব্দের অর্থ জলাধার। অন্যদিকে দাহ অর্থ পোড়ানো বা জ্বালানো এবং জীবনভর অর্থ সারাজীবন।

8. ‘ঝাণ্ডা’ শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলো - [ঢাবি গ ইউনিট ২০২১-২২]

a) ঝাড়ু
b) যুদ্ধ
c) পতাকা
d) আগুন
Answer: পতাকা

9. ‘ক্রন্দসী’ শব্দের আভিধানিক অর্থ - [ঢাবি B ইউনিট ২০১৯-২০]

a) কান্নাকাটি
b) কাঁদুনী
c) আকাশ ও পৃথিবী
d) জল
Answer: আকাশ ও পৃথিবী

10. শ্বাপদ = শ্বন + পদ। এখানে ‘শ্বন’ শব্দের অর্থ - [ঢাবি খ ইউনিট ২০১৮-১৯]

a) সারমেয়
b) ধারালো
c) তীক্ষ্ণ নখযুক্ত
d) হিংস্র
Answer: সারমেয়
Explanation: : সারমেয় অর্থ কুকুর।

We hope শব্দার্থ (ঢাকা বিশ্ববিদ্যালয়) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report